মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে ইসরাইল নিজেই ক্ষতিগ্রস্ত হবে: ইরান
https://parstoday.ir/bn/news/west_asia-i67659-মধ্যপ্রাচ্যে_যুদ্ধের_আগুনে_ইসরাইল_নিজেই_ক্ষতিগ্রস্ত_হবে_ইরান
মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়লে তার প্রধান শিকার হবে ইহুদিবাদী ইসরাইল। ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এ মন্তব্য করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ২৮, ২০১৯ ০৩:৩৯ Asia/Dhaka
  • মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুনে ইসরাইল নিজেই ক্ষতিগ্রস্ত হবে: ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়লে তার প্রধান শিকার হবে ইহুদিবাদী ইসরাইল। ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এ মন্তব্য করেছেন।

তিনি রোববার তেহরানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত লিভান জাগারিয়ানের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। তিনি সিরিয়া ও ইরাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ইরান ও রাশিয়ার অবদানের কথা স্মরণ করেন।

উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ (ফাইল ছবি)

তিনি বলেন, ইহুদিবাদী ইসরাইল বর্তমানে সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করে দেশটির বিরুদ্ধে যে হামলা চালাচ্ছে তা গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে বিপন্ন করে তুলছে। তিনি বলেন, নিজের তৈরি এই নিরাপত্তাহীনতার প্রধান শিকার হবে ইহুদিবাদী ইসরাইল।

হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বিভিন্ন ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে তার দেশের সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে এ সহযোগিতা আরো শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাতে রুশ রাষ্ট্রদূত মধ্যপ্রাচ্যে সন্ত্রাস বিরোধী যুদ্ধে ইরান  ও রাশিয়ার সহযোগিতার কথা উল্লেখ করে বলেন, দু’দেশের মধ্যে সকল ক্ষেত্রে এই সহযোগিতা ছড়িয়ে দেয়া সম্ভব।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৮