ইসরাইলে প্রথমবারের মতো ‘থাড’ মোতায়েন করল আমেরিকা
https://parstoday.ir/bn/news/west_asia-i68589-ইসরাইলে_প্রথমবারের_মতো_থাড’_মোতায়েন_করল_আমেরিকা
ইহুদিবাদী ইসরাইলে প্রথমবারের মতো আমেরিকা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড মোতায়েন করেছে। ইসরাইলের অবৈধ সরকারকে রক্ষার বিষয়ে আমেরিকার যে প্রতিশ্রুতি রয়েছে তারই অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে পেন্টাগন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মার্চ ০৫, ২০১৯ ১৩:১৩ Asia/Dhaka
  • থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
    থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা

ইহুদিবাদী ইসরাইলে প্রথমবারের মতো আমেরিকা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড মোতায়েন করেছে। ইসরাইলের অবৈধ সরকারকে রক্ষার বিষয়ে আমেরিকার যে প্রতিশ্রুতি রয়েছে তারই অংশ হিসেবে এ পদক্ষেপ নিয়েছে পেন্টাগন।

ইউএস-ইউরোপিয়ান কমান্ড গতকাল (সোমবার) এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান গত বছরের মার্চ মাসে থাডের অর্ডার দিয়েছিলেন এবং এর মাধ্যমে ইসরাইলের জন্য আঞ্চলিক নিরাপত্তা দেয়ার বিষয়ে আমেরিকার অব্যাহত প্রতিশ্রুতির কথা পরিষ্কার হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, থাড মোতায়েন এবং ইসরাইলি সেনাদের প্রশিক্ষণ দেয়ার জন্য অধিকৃত ভূখণ্ডের কয়েকটি স্থানে মার্কিন সেনা মোতায়েন করা হবে।

ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নোতনিয়াহু

থাড হচ্ছে ভূমিতে স্থাপন করা প্রতিরক্ষা ব্যবস্থা যা স্বল্প, মধ্যম ও ইন্টারমিডিয়েট রেঞ্জের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোকাবেলার জন্য ব্যবহার করা হয়। একে বিশ্বের অন্যতম উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বলে গণ্য করা হয়।

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু থাড মোতায়েনের ঘটনাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এর মাধ্যমে আবারো ইসরাইলের প্রতি আমেরিকার প্রতিশ্রুতির বিষয়টি প্রমাণ হলো। তিনি বলেন, থাড মোতায়েনের ফলে ইসরাইলের নিরাপত্তা আরো বেশি জোরদার হলো।#  

পার্সটুডে/এসআইবি/৫