গোলান মালভূমির ওপর ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিলেন ট্রাম্প
https://parstoday.ir/bn/news/west_asia-i69130-গোলান_মালভূমির_ওপর_ইসরাইলের_সার্বভৌমত্বকে_স্বীকৃতি_দিলেন_ট্রাম্প
আন্তর্জাতিক নীতি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইশতেহারের তোয়াক্কা না করে অধিকৃত গোলান মালভূমির ওপর ইহুদিবাদি ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ২৫, ২০১৯ ২২:০৮ Asia/Dhaka
  • নেতানিয়াহুর উপস্থিতিতে ঘোষণাপত্রে ট্রাম্পের সাক্ষর
    নেতানিয়াহুর উপস্থিতিতে ঘোষণাপত্রে ট্রাম্পের সাক্ষর

আন্তর্জাতিক নীতি এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ইশতেহারের তোয়াক্কা না করে অধিকৃত গোলান মালভূমির ওপর ইহুদিবাদি ইসরাইলের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউজে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ট্রাম্পের উপদেষ্টা ও ইহুদি জামাই জারেড কুশনারের উপস্থিতিতে এ সংক্রান্ত ঘোষণাপত্রে স্বাক্ষর করেন তিনি।

১৯৬৭ সালের ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের সময় তেল আবিব সিরিয়ার কাছ থেকে কৌশলগত এই এলাকাটি দখল করে নেয়। তবে জাতিসংঘসহ আন্তর্জাতিক মহল কখনই এর স্বীকৃতি দেয়নি। দশকের পর দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং বিশ্বে অন্যান্য দেশগুলোও ইসরাইলের এই দখলদারিত্বকে প্রত্যাখ্যান করেছিল কিন্তু গত বৃহস্পতিবার ট্রাম্প এক টুইটার বার্তায়  বলেন, আমেরিকা জেনেছে গোলান ইসরাইলের সার্বভৌম। আর এ কারণেই গোলান মালভূমিতে ইসরাইলের সার্বভৌমত্বের স্বীকৃতি দেয়া উচিত। ৫২ বছর পর গোলান মালভূমিতে ইসরাইলের সার্বভৌমত্বে স্বীকৃতি দেয়ার এখনই সময় বলেও তিনি মন্তব্য করেন।

গোলান মালভূমি

ট্রাম্পের ওই ঘোষণায় জাতিসংঘ মানবাধিকার কমিশন, ইউরোপীয় ইউনিয়ন, ইরান, সিরিয়া, তুরস্ক, ফ্রান্সসহ বহু দেশ নিন্দা জানিয়েছে।

সিরিয়ার মন্ত্রণালয় জানিয়েছে, “ট্রাম্পের মন্তব্য ইসরাইলের প্রতি যুক্তরাষ্ট্রের অন্ধ পক্ষপাতের প্রমাণ। কিন্তু তার এ মন্তব্যে গোলান মালভূমির প্রকৃত বাস্তবতার পরিবর্তন ঘটবে না। অঞ্চলটি অতীতেও সিরিয়ার আরবদের ছিল, ভবিষ্যতেও থাকবে।”

ড. আলী লারিজানি

ইরানের পার্লামেন্ট স্পিকার ড. আলী লারিজানি ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেন, গোলান মালভূমি নিয়ে ট্রাম্পের বক্তব্য আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের পরিপন্থি বিশ্বমতের বিরুদ্ধে ট্রাম্পের এই অবস্থান গ্রহণকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতার জন্য বিপজ্জনক লারিজানি মধ্যপ্রাচ্যে আরেকটি বিপর্যয় রোধ করার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমাজ ও আন্তঃসংসদীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান

দখলদার ইসরাইল ১৯৮১ সালে গোলান মালভূমিকে আনুষ্ঠানিকভাবে নিজ ভূখণ্ড বলে ঘোষণা দেয়। ২০১৮ সালের ১৬ নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে গোলান মালভূমির মালিকানা সংক্রান্ত এক ভোটাভুটি হয়। সেখানে উপস্থিত ১৫৩ দেশের মধ্যে ১৫১ দেশ এ ভূখণ্ডের মালিকানা সিরিয়ার বলে স্বীকৃতি দেয়। শুধু আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল প্রস্তাবটির বিপক্ষে অবস্থান নেয়। তা সত্ত্বেও গোলানবাসীর ওপর ৫২ বছর ধরে ইহুদিবাদী দখলদারিত্ব আর জুলুম-নির্যাতন অব্যাহত রয়েছে।#

 

পার্সটুডে/ আশরাফুর রহমান/২৬