সিরিয়া অনেক সেনা রাখবে আমেরিকা: মার্কিন কর্মকর্তা
-
সিরিয়ায় মার্কিন সামরিক যান
আমেরিকার কয়েকজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়া থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের বিষয়ে ওয়াশিংটন তার সিদ্ধান্ত পরিবর্তন করেছে। দেশটি থেকে সব সেনা প্রত্যাহারের পরিবর্তে এখন সেখান থেকে কিছু সেনা প্রত্যাহার ও বহু সেনা সিরিয়ায় রাখার পরকিল্পনা করা হয়েছে।
গতকাল (শুক্রবার) এসব কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে বলেন, মে মাসের প্রথম দিকে সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চল থেকে মোট সেনার অর্ধেক বা এক হাজার মতো সেনা প্রত্যাহার করা হবে। এরপর বাকি সেনা প্রত্যাহারের প্রক্রিয়া বন্ধ থাকবে।
সে সময় মার্কিন সেনারা সিরিয়ার পরিস্থিতি মূল্যায়ন করবে এবং ৪০০ সেনা না পৌঁছানো পর্যন্ত প্রতি ছয় মাস অন্তর কিছু কিছু সেনা প্রত্যাহার করা হবে।
গত ডিসেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়া থেকে ২,০০০ সেনা প্রত্যাহার করার কথা ঘোষণা করেন। তারপর থেকে এ পর্যন্ত মার্কিন কর্মকর্তারা একেক সময় একেক কথা বলে আসছেন। এ নিয়ে মার্কিন প্রশাসনে অনেকটা গোলামালও হয়েছে এবং প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিসসহ কয়েকজন কর্মকর্তা পদত্যাগ করেছেন।#
পার্সটুডে/এসআইবি/এআর/৩০