বাহরাইনে সম্মেলনে অংশ নেবে ইসরাইল; আয়াতুল্লাহ ঈসা কাসেমের প্রতিবাদ
-
শেইখ ঈসা কাসেম
বাহরাইনের শীর্ষ আলেম আয়াতুল্লাহ শেইখ ঈসা কাসেম বলেছেন, আরব দেশগুলো ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার যে তৎপরতা চালাচ্ছে তা গোটা মুসলিম বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনবে।
বাহরাইনে কর্মসৃজন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে ইহুদিবাদী ইসরাইলের অর্থমন্ত্রীকে আমন্ত্রণ জানানোয় ক্ষোভ প্রকাশ করে আজ (বুধবার) তিনি আরও বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক করার অর্থ হচ্ছে তাদের দখলদারিত্বের প্রতি সমর্থন দেওয়া।
আন্তর্জাতিক সম্মেলনে ইসরাইলকে অংশগ্রহণের সুযোগ দেওয়ায় তেল আবিব আনুষ্ঠানিকভাবে বাহরাইনকে ধন্যবাদ জানিয়েছে বলে তিনি জানান।
আগামী ১৫ থেকে ১৮ এপ্রিল বাহরাইনের মানামায় কর্মসৃজন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ইসরাইলের অর্থমন্ত্রী এলি কোহেনের নেতৃত্বে ৪৫ জনের একটি প্রতিনিধিদল অংশ নেবে বলে কথা রয়েছে।
বাহরাইনের ওই সম্মেলনে ইসরাইলি প্রতিনিধিকে আমন্ত্রণ জানানোয় কুয়েত তা বয়কটের ঘোষণা দিয়েছে।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/৪