সৌদি বিমান হামলায় আবার ইয়েমেনি স্কুল শিক্ষার্থী নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i69419-সৌদি_বিমান_হামলায়_আবার_ইয়েমেনি_স্কুল_শিক্ষার্থী_নিহত
সৌদি বিমান হামলায় ইয়েমেনের সানা প্রদেশে অন্তত ১৩ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ৯২ জন আহত হয়েছেন। হতাহতের মধ্যে বেশিরভাগই স্কুল শিক্ষার্থী। গত বছরও সৌদি আরবের এমন এক হামলায় একটি স্কুলবাস ধ্বংস হয়ে বহু শিক্ষার্থী মারা গিয়েছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ০৮, ২০১৯ ১৩:৪৫ Asia/Dhaka
  • সৌদি বিমান হামলায় নিহত স্কুল ছাত্রী
    সৌদি বিমান হামলায় নিহত স্কুল ছাত্রী

সৌদি বিমান হামলায় ইয়েমেনের সানা প্রদেশে অন্তত ১৩ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ৯২ জন আহত হয়েছেন। হতাহতের মধ্যে বেশিরভাগই স্কুল শিক্ষার্থী। গত বছরও সৌদি আরবের এমন এক হামলায় একটি স্কুলবাস ধ্বংস হয়ে বহু শিক্ষার্থী মারা গিয়েছিল।

ইয়েমেনের জনস্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ইউসেফ আল-হাজারি জানান, সানা প্রদেশের সা’ওয়ান এলাকায় সৌদি বিমান থেকে বোমাবর্ষণ করা হলে এসব মানুষ হতাহত হন। সৌদি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে হাজারি বলেন, “৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে সৌদি আরব এ হামলা চালিয়েছে। অথচ এ দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে সবার জন্য স্বাস্থ্য, কিন্তু সৌদি আরব সে স্লোগানের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইয়েমেনের বেসামরিক নিরীহ মানুষের ওপর বিমান হামলা চালালো।” ইউসেফ আল-হাজারি বলেন, ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি সরকার যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তার দায়-দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপরও বর্তায়।

সৌদি বিমান হামলায় নিহত স্কুল শিক্ষার্থীদের দুজন

এদিকে, ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী তাহা আল-মুতাওয়াকেল বলেছেন, সৌদি আরবের নতুন এই আগ্রাসন প্রমাণ করে যে, রিয়াদ সরকার আন্তর্জাতিক চুক্তি ও আইনের প্রতি সম্মান দেখাতে মোটেই প্রস্তুত নয়। তিনি বলেন, সৌদি আরবের ওপর আন্তর্জাতিক সম্প্রদায় নিষেধাজ্ঞা আরোপ না করায় রিয়াদ এ ধরনের অপরাধ করার সাহস পাচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/৮