ইরাকে আইএস'র ১৮ গোপন আস্তানা ধ্বংস
https://parstoday.ir/bn/news/west_asia-i69551-ইরাকে_আইএস'র_১৮_গোপন_আস্তানা_ধ্বংস
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে সেনা অভিযান সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসের ১৮টি গোপন আস্তানা ধ্বংস হয়েছে। এ সময় সংঘর্ষে দায়েশের অন্তত দুই জন নিহত হয়েছে। দু'জনই আত্মঘাতী হামলা চালাতে গিয়ে প্রাণ হারায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ১৪, ২০১৯ ০৪:৫৫ Asia/Dhaka
  • ইরাকি সেনাবাহিনীর অভিযান
    ইরাকি সেনাবাহিনীর অভিযান

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে সেনা অভিযান সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসের ১৮টি গোপন আস্তানা ধ্বংস হয়েছে। এ সময় সংঘর্ষে দায়েশের অন্তত দুই জন নিহত হয়েছে। দু'জনই আত্মঘাতী হামলা চালাতে গিয়ে প্রাণ হারায়।

ইরাকের সামরিক সূত্র জানিয়েছে, সেনা অভিযানে আটটি গাড়ী ও কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ইরাকে আইএস বা দায়েশ পরাজিত হলেও এই গোষ্ঠীর কিছু সদস্য এখনও বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করে যাচ্ছে। 

আইএস সন্ত্রাসীরা ২০১৪ সালে আমেরিকাসহ পাশ্চাত্য ও কয়েকটি আরব দেশের সহযোগিতায় ইরাকের উত্তরা ও পশ্চিমের বিশাল এলাকা দখল করে নেয়। সেখানে তারা গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ করতে থাকে। এ পরিস্থিতিতে ইরাক সরকার ইরানের সহযোগিতা চায়।

ইরানের সামরিক উপদেষ্টারা সেখানে যান এবং ২০১৭ সালের ১৭ নভেম্বর ইরানি উপদেষ্টাদের সহযোগিতায় ইরাকি বাহিনী আল-আনবার প্রদেশে আইএস'র সর্বশেষ ঘাঁটি রাওয়া শহর দখলমুক্ত করে। এর মধ্যদিয়ে কার্যত ইরাকে আইএসের চূড়ান্ত পতন ঘটে।#

পার্সটুডে/এসএ/১৪