ইরাকে আইএস'র ১৮ গোপন আস্তানা ধ্বংস
-
ইরাকি সেনাবাহিনীর অভিযান
ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে সেনা অভিযান সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসের ১৮টি গোপন আস্তানা ধ্বংস হয়েছে। এ সময় সংঘর্ষে দায়েশের অন্তত দুই জন নিহত হয়েছে। দু'জনই আত্মঘাতী হামলা চালাতে গিয়ে প্রাণ হারায়।
ইরাকের সামরিক সূত্র জানিয়েছে, সেনা অভিযানে আটটি গাড়ী ও কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। ইরাকে আইএস বা দায়েশ পরাজিত হলেও এই গোষ্ঠীর কিছু সদস্য এখনও বিভিন্ন স্থানে হামলার পরিকল্পনা করে যাচ্ছে।
আইএস সন্ত্রাসীরা ২০১৪ সালে আমেরিকাসহ পাশ্চাত্য ও কয়েকটি আরব দেশের সহযোগিতায় ইরাকের উত্তরা ও পশ্চিমের বিশাল এলাকা দখল করে নেয়। সেখানে তারা গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধ করতে থাকে। এ পরিস্থিতিতে ইরাক সরকার ইরানের সহযোগিতা চায়।
ইরানের সামরিক উপদেষ্টারা সেখানে যান এবং ২০১৭ সালের ১৭ নভেম্বর ইরানি উপদেষ্টাদের সহযোগিতায় ইরাকি বাহিনী আল-আনবার প্রদেশে আইএস'র সর্বশেষ ঘাঁটি রাওয়া শহর দখলমুক্ত করে। এর মধ্যদিয়ে কার্যত ইরাকে আইএসের চূড়ান্ত পতন ঘটে।#
পার্সটুডে/এসএ/১৪