দায়েশ সন্ত্রাসী সরিয়ে নেয়ার সময় মার্কিন সেনাদের গুলিতে ইরাকি পুলিশ নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i69892-দায়েশ_সন্ত্রাসী_সরিয়ে_নেয়ার_সময়_মার্কিন_সেনাদের_গুলিতে_ইরাকি_পুলিশ_নিহত
ইরাকে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কয়েকজন সদস্যকে হেলিকপ্টারে করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার সময় মার্কিন সেনাদের গুলিতে অন্তত একজন পুলিশ নিহত ও দুজন আহত হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশ এ ঘটনা ঘটেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২৭, ২০১৯ ০৮:৫৪ Asia/Dhaka
  • মার্কিন সেনাদের হামলায় বিধ্বস্ত ইরাকি পুলিশের একটি গাড়ি
    মার্কিন সেনাদের হামলায় বিধ্বস্ত ইরাকি পুলিশের একটি গাড়ি

ইরাকে তৎপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের কয়েকজন সদস্যকে হেলিকপ্টারে করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার সময় মার্কিন সেনাদের গুলিতে অন্তত একজন পুলিশ নিহত ও দুজন আহত হয়েছে। ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশ এ ঘটনা ঘটেছে।

ইরাকের আল-আহাদ টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, কিরকুক প্রদেশের অজ্ঞাত স্থান থেকে দায়েশ সন্ত্রাসীদের হেলিকপ্টারে করে সরিয়ে নেয়ার জন্য মার্কিন সেনা মোতায়েন করা হয়। ওই এলাকায় দায়েশের ওপর নজর রাখছিল ইরাকি পুলিশ। দায়েশ সন্ত্রাসীদের সরিয়ে নেয়ার ঘটনাটি ইরাকি পুলিশ দেখে ফেললে মার্কিন সেনারা তাদের ওপর গুলিবর্ষণ করে।

ইরাকের জয়েন্ট অপারেশন্স কমান্ড পরে এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনা তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, আল-আহাদ টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ইরাকি আইন বিশেষজ্ঞ আলী আল-তামিমি বলেছেন, এটি উদ্দেশ্য প্রণোদিত হত্যা এবং ইরাকি আইন অনুসারে বিচার করা উচিত। তিনি জানান, ২০১১ সালে আমেরিকা ইরাক থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছে এবং তখন থেকেই মার্কিন সেনাদের দায়মুক্তির মেয়াদ শেষ হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৭