ঘনিষ্ঠ সহযোগিতার জন্য উ. কেরিয়ার প্রতি সিরিয়ার আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i70038-ঘনিষ্ঠ_সহযোগিতার_জন্য_উ._কেরিয়ার_প্রতি_সিরিয়ার_আহ্বান
মার্কিন নিষেধাজ্ঞা ও শাস্তিমূলক ব্যবস্থা মোকাবেলা করতে অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা ঘনিষ্ঠ করার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়া।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০২, ২০১৯ ০৭:২১ Asia/Dhaka
  • সিরিয়া ও উত্তর কেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
    সিরিয়া ও উত্তর কেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মার্কিন নিষেধাজ্ঞা ও শাস্তিমূলক ব্যবস্থা মোকাবেলা করতে অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা ঘনিষ্ঠ করার জন্য উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে সিরিয়া।

সিরিয়ার রাজধানী দামেস্কে গতকাল (বুধবার) উত্তর কোরিয়ার সফররত উপ পররাষ্ট্রমন্ত্রী প্যাক মিয়ং-গু’র সঙ্গে বৈঠকে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ এ আহ্বান জানান। এসময় তিনি দু দেশের মধ্যকার অর্থনৈতিক, সামরিক ও রাজনৈতিক ক্ষেত্রে গভীর সম্পর্কের কথা উল্লেখ করেন।

দু দেশের বিরুদ্ধে মার্কিন সরকার যেসব নিষেধাজ্ঞা ও শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে সেগুলো মোকাবেলার জন্য দামেস্ক-পিয়ংইয়ং সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। পরমাণু নিরস্ত্রীকরণের আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোারিয়ার প্রতি যে অসম্মান দেখিয়েছেন তারও নিন্দা করেন ফয়সাল মিকদাদ।

বৈঠকে প্যাক বলেন, তার দেশ সিরিয়ার সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেয়। তিনি বলেন, সবসময় উত্তর কোরিয়া সিরিয়ার পাশে আছে এবং আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে সিরিয়াকে সমর্থন দিয়ে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গোলান মালভূমিকে ইসরাইলের অংশ বলে যে স্বীকৃতি দিয়েছেন তারও কঠোর নিন্দা করেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।#

পার্সটুডে/এসআইবি/২