৫১৪ জন দায়েশ সন্ত্রাসীর বিচার কাজ সম্পন্ন করেছে ইরাক
ইরাকের সুপ্রিম কোর্ট জানিয়েছে, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের সঙ্গে যোগ দেয়ায় ৫০০ জনের অধিক বিদেশিকে বিচারের আওতায় এনে তাদেরকে শাস্তি দেয়া হয়েছে।
আজ (বুধবার) আদালত জানিয়েছে, নারী ও পুরুষসহ ৫১৪ জনের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে। ২০২ জনকে এখনো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ৪৪ জনকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া চলছে। এছাড়া ১১ জনকে নিরাপরাধ ঘোষণা করে তাদেরকে মুক্তি দেয়া হয়েছে। আদালত তার বিবৃতিতে বিভিন্ন দেশের নাগরিকদের কথা করেছেন। তবে তারা সুনির্দিষ্টভাবে কোন কোন দেশের নাগরিক আদালত তা উল্লেখ করেন নি।
এছাড়া, আদালত জানিয়েছে, কেবল দায়েশ সদস্য বলে যাদেরকে অভিযুক্ত করা হচ্ছে তাদেরকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে যারা দায়েশের হয়ে সরাসরি যুদ্ধে অংশ নিয়েছে তাদেরকে এক বছর পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হতে পারে। ২০১৭ সালের শেষের দিকে দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে বিজয় ঘোষণা করে ইরাক। এরপর ২০১৮ সালে দায়েশের সঙ্গে সংশ্লিষ্টতা আছে এমন বিদেশি সন্ত্রাসীদের বিচারের ঘোষণা দেয় ইরাক সরকার।#
পার্সটুডে/বাবুল আখতার/৮