আরব আমিরাতের বন্দরে বিশাল বিস্ফোরণ; ৭ জাহাজে আগুন
https://parstoday.ir/bn/news/west_asia-i70325-আরব_আমিরাতের_বন্দরে_বিশাল_বিস্ফোরণ_৭_জাহাজে_আগুন
সংযুক্ত আরব আমিরাতের আল-ফুজায়রা সমুদ্রবন্দরে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বলা হচ্ছে- বিস্ফোরণের পর সাতটি তেল ট্যাংকারে আগুন ধরে গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১২, ২০১৯ ১৩:৫৯ Asia/Dhaka
  • আল-ফুজায়রা সমুদ্রবন্দরের প্রবেশপথ
    আল-ফুজায়রা সমুদ্রবন্দরের প্রবেশপথ

সংযুক্ত আরব আমিরাতের আল-ফুজায়রা সমুদ্রবন্দরে ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বলা হচ্ছে- বিস্ফোরণের পর সাতটি তেল ট্যাংকারে আগুন ধরে গেছে।

লেবাননের আল-মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, আজ (রোববার) দিনের প্রথম ভাগে এ বিস্ফোরণ ঘটে। টেলিভিশন চ্যানেলটি কয়েক ঘণ্টা পর এ ঘটনার ওপর প্রতিবেদন করেছে।

আল-মায়াদিন চ্যানেল জানিয়েছে, সাতটি তেলবাহী ট্যাংকার সম্পূর্ণ পুড়ে গেছে। সর্বশেষ খবর পর্যন্ত ফায়ার সার্ভিসের লোকজন আগুন নেভানোর চেষ্টা করছিল। তবে কী কারণে বিস্ফোরণ ঘটেছে আল-মায়াদিন তা জানায় নি।

এ খবর সম্পর্কে অনেকেই মন্তব্য করেছেন যে, এ ঘটনাকে ইরানের ওপর সামরিক হামলার অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে মার্কিন সরকার।

কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাক্টিভিস্টরা জানিয়েছেন, বন্দরের ওপর দিয়ে আমেরিকা ও ফ্রান্সের বিমান ওড়াউড়ি করছে। অবশ্য, পরে ফুজায়রার স্থানীয় সরকার এ খবর অস্বীকার করেছে। তারা বলেছে, বন্দরের স্বাভাবিক কার্যক্রম অব্যাহত রয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১২