সৌদি জাহাজে আগুন: বেড়ে গেছে তেলের দাম
https://parstoday.ir/bn/news/west_asia-i70350-সৌদি_জাহাজে_আগুন_বেড়ে_গেছে_তেলের_দাম
সংযুক্ত আরব আমিরাতের আল-ফুজায়রা সমুদ্রবন্দরে সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৩, ২০১৯ ১২:৫৯ Asia/Dhaka
  • লেবাননের গণমাধ্যমে আগুন ধরে যাওয়া তেল ট্যাংকারের ছবি প্রকাশিত হয়
    লেবাননের গণমাধ্যমে আগুন ধরে যাওয়া তেল ট্যাংকারের ছবি প্রকাশিত হয়

সংযুক্ত আরব আমিরাতের আল-ফুজায়রা সমুদ্রবন্দরে সৌদি আরবের দুটি তেলবাহী জাহাজে বিস্ফোরণ ও আগুন লাগার ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে।

ব্রেন্ট ক্রুডে প্রতি ব্যারেল তেলের দাম এক দশমিক শূণ্য নয় সেন্ট বেড়ে ৭১ দশমিক ৭১ ডলারে বিক্রি হচ্ছে। আমেরিকার পশ্চিম টেক্সাস ইন্টারমিডিয়েটে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হচ্ছে ৬২ দশমিক ৪৫ ডলার। এখানে তেলের দাম বেড়েছে ব্যারেল প্রতি ৭৯ সেন্ট।

ফুজায়রা বন্দরের দিকে যাচ্ছে একটি তেল ট্যাংকার (ফাইল ফটো)

সৌদি আরব হচ্ছে তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেকের সর্ববৃহৎ উৎপাদনকারী দেশ। আর সংযুক্ত আরব আমিরাত হলো ওপেকের তৃতীয় প্রধান তেল উৎপাদনকারী দেশ।

গতকাল (রোববার) সকালের দিকে আমিরাতের ফুজায়রা বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এতে অন্তত চারটি জাহাজে আগুন ধরে যায়। এর মধ্যে সৌদি আরবের দুটি জাহাজ রয়েছে। বিষয়টি সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার উদ্বেগ ছড়িয়েছে পড়ে। অনেকে বলছেন, শিগগিরি তেলের দাম আরো বাড়বে।#

পার্সটুডে/এসআইবি/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।