ইসরাইলি সামরিক ঘাঁটিতে প্রচণ্ড বিস্ফোরণ
https://parstoday.ir/bn/news/west_asia-i70540-ইসরাইলি_সামরিক_ঘাঁটিতে_প্রচণ্ড_বিস্ফোরণ
ইহুদিবাদী ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছে। এতে ঘাঁটিতে আগুন ধরে যায় এবং নানা রকমের সরঞ্জামের ক্ষতি হয়েছে। দখলদার ইসরাইলের রাজধানী তেল আবিবের কাছে ওই ঘাঁটির অবস্থান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২০, ২০১৯ ১১:৩৭ Asia/Dhaka
  • ইসরাইলের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়
    ইসরাইলের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণের পর আগুন ধরে যায়

ইহুদিবাদী ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছে। এতে ঘাঁটিতে আগুন ধরে যায় এবং নানা রকমের সরঞ্জামের ক্ষতি হয়েছে। দখলদার ইসরাইলের রাজধানী তেল আবিবের কাছে ওই ঘাঁটির অবস্থান।

আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার ইসরাইলের সামরিক ঘাঁটির একটি চিকিৎসা সামগ্রির গুদামে বিস্ফোরণটি ঘটে। তবে কী কারণ বিস্ফোরণ ঘটেছে তা এখনো পরিষ্কার নয়। খবরে বলা হয়েছে- বিস্ফোরণে বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। অবশ্য, এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

ইসরাইলের সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ

ইসরাইলের কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, ঘাঁটিতে একটি নয় বরং বেশ কয়েকটি বিস্ফোরণ ঘটেছে। জেরুজালেম পোস্ট বলেছে, ফায়ার সার্ভিসের লোকজনকে দীর্ঘসময় আগুনে নেভানোর প্রচেষ্টা চালাতে হয়েছে।

ঘটনাটি নিয়ে ইহুদিবাদী ইসরাইল সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয় নি।#

পার্সটুডে/এসআইবি/২০