আমেরিকা ও ইসরাইলের ভাষা মধ্যপ্রাচ্যকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i70570-আমেরিকা_ও_ইসরাইলের_ভাষা_মধ্যপ্রাচ্যকে_যুদ্ধের_দিকে_ঠেলে_দিচ্ছে_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছন, আমেরিকা ও ইসরাইল যুদ্ধ ও হুমকির ভাষায় কথা বলছে। তাদের এ ধরণের আচরণ মধ্যপ্রাচ্যকে যুদ্ধ ও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। গতরাতে লেবানন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইয়ান কুবিশের সঙ্গে বৈরুতে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২১, ২০১৯ ১২:০৫ Asia/Dhaka
  • শেইখ নায়িম কাসেম
    শেইখ নায়িম কাসেম

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ'র উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম বলেছন, আমেরিকা ও ইসরাইল যুদ্ধ ও হুমকির ভাষায় কথা বলছে। তাদের এ ধরণের আচরণ মধ্যপ্রাচ্যকে যুদ্ধ ও সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। গতরাতে লেবানন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইয়ান কুবিশের সঙ্গে বৈরুতে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

শেইখ নায়িম কাসেম আমেরিকার ফিলিস্তিন বিষয়ক পরিকল্পনা 'ডিল অব দ্য সেঞ্চুরি' এর নিন্দা জানিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণসহ যারাই সমস্যাটির সমাধান চায় তারা এ পরিকল্পনা মেনে নিতে পারে না। তারা আমেরিকার এই মহাষড়যন্ত্রের বিষয়ে নীরব থাকবে না এবং সর্বশক্তি দিয়ে তা মোকাবেলা করবে।

তিনি বলেন, হিজবুল্লাহর শক্তি-সামর্থ্য ও প্রস্তুতি কেবল লেবাননকে রক্ষার জন্য। লেবাননের জনগণ, সেনাবাহিনী ও প্রতিরোধ শক্তির মধ্যে ঐক্যের ওপর গুরুত্ব দেন তিনি। এ সময় হিজবুল্লাহ'র উপ-মহাসচিব ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে ভূখণ্ড উদ্ধার এবং তাকফিরি সন্ত্রাসীদের মোকাবেলায় হিজবুল্লাহর সাফল্যের কথা তুলে ধরেন।

লেবাননের সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্য জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, হিজবুল্লাহ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নে সব দলের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।