শান্তি প্রক্রিয়া প্রত্যাখ্যানের জন্য সৌদির বিরুদ্ধে ড্রোন হামলা চলছে: হুথি
https://parstoday.ir/bn/news/west_asia-i70728-শান্তি_প্রক্রিয়া_প্রত্যাখ্যানের_জন্য_সৌদির_বিরুদ্ধে_ড্রোন_হামলা_চলছে_হুথি
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ বিপ্লবী কমিটির চেয়ারম্যান বলেছেন, জাতিসংঘ সমর্থিত শান্তি প্রক্রিয়া প্রত্যাখ্যান করার কারণে তারা সৌদি আরবের বিরুদ্ধে ড্রোন হামলা শুরু করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৭, ২০১৯ ১১:০৯ Asia/Dhaka
  • ইয়েমেনের কাসেফ ড্রোন
    ইয়েমেনের কাসেফ ড্রোন

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ বিপ্লবী কমিটির চেয়ারম্যান বলেছেন, জাতিসংঘ সমর্থিত শান্তি প্রক্রিয়া প্রত্যাখ্যান করার কারণে তারা সৌদি আরবের বিরুদ্ধে ড্রোন হামলা শুরু করেছেন।

তিনি গতকাল (রোববার) বলেন, হুথি আন্দোলন গত বছর আস্থা জানিয়ে হামলা বন্ধ করেছিল এবং শান্তির জন্য আরো কিছু করতে প্রস্তুত ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হুথিদের এ অবস্থানকে আগ্রাসীরা ভুলভাবে ব্যাখ্যা করে এবং দুর্বলতা হিসেবে গণ্য করে।

মুহাম্মাদ আলী আল-হুথি 

ইসলামি প্রজাতন্ত্র ইরানের নির্দেশে ড্রোন হামলা চালানো হচ্ছে বলে সৌদি আরব যে অভিযোগ করেছে তাও নাকচ করেন আলী আল-হুথি। তিনি বলেন, “সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আমরা স্বাধীন; আমরা কারো আজ্ঞাবহ নই।”

হুথি আন্দোলনের এ নেতা বলেন, লোহিত সাগরের তিনটি বন্দর থেকে ইয়েমেনি সেনারা নিজেদেরকে একতরফাভাবে প্রত্যাহার করেছে। কিন্তু সৌদি আরব তা করতে ব্যর্থ হয়েছে।#  

পার্সটুডে/এসআইবি/২৭