বাহরাইন সম্মেলনে যোগ দেবে না চীন ও রাশিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i70749-বাহরাইন_সম্মেলনে_যোগ_দেবে_না_চীন_ও_রাশিয়া
মার্কিন পৃষ্ঠপোষকতায় আগামী মাসে বাহরাইনের রাজধানী মানামায় যে অর্থনৈতিক সম্মেলন অনিুষ্ঠিত হতে যাচ্ছে তাতে চীন ও রাশিয়া যোগ দেবে না। আগামী ২৫ ও ২৬ জুন অনুষ্ঠেয় এ সম্মেলনকে অর্থনৈতিক সম্মেলন বলা হলেও মূলত সেখানে ইসরাইল-ফিলিস্তিন সংকট সমাধানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রণীত বিতর্কিত ‘শতাব্দির সেরা চুক্তি’র অংশবিশেষ উন্মোচন করা হবে।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
মে ২৮, ২০১৯ ১৫:২৯ Asia/Dhaka
  • ফিলিস্তিনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত গুয়ো ওয়েই এবং পিএলও নেত্রী হানান আশরাভি
    ফিলিস্তিনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত গুয়ো ওয়েই এবং পিএলও নেত্রী হানান আশরাভি

মার্কিন পৃষ্ঠপোষকতায় আগামী মাসে বাহরাইনের রাজধানী মানামায় যে অর্থনৈতিক সম্মেলন অনিুষ্ঠিত হতে যাচ্ছে তাতে চীন ও রাশিয়া যোগ দেবে না। আগামী ২৫ ও ২৬ জুন অনুষ্ঠেয় এ সম্মেলনকে অর্থনৈতিক সম্মেলন বলা হলেও মূলত সেখানে ইসরাইল-ফিলিস্তিন সংকট সমাধানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রণীত বিতর্কিত ‘শতাব্দির সেরা চুক্তি’র অংশবিশেষ উন্মোচন করা হবে।

ফিলিস্তিনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত গুয়ো ওয়েই ফিলিস্তিনের পররাষ্ট্র উপদেষ্টা নাবিল শা’তকে জানিয়েছেন, চীন ও রাশিয়া এ সম্মেলন বয়কটের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে। ইহুদিবাদী ইসরাইল অধিকৃত পশ্চিম তীরের রামাল্লাহ শহরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

চীনা রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, তার দেশ ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে; তাদের ভাগ্য নির্ধারণের অধিকারের প্রতি বেইজিং প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের আগের সীমানার আওতায় স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনাকেও সমর্থন করে বেইজিং।#

পার্সটুডে/এসআইবি/২৮