বাহরাইন সম্মেলনে লেবানন যোগ দেবে না
https://parstoday.ir/bn/news/west_asia-i70773-বাহরাইন_সম্মেলনে_লেবানন_যোগ_দেবে_না
মার্কিন পৃষ্ঠপোষকতায় আগামী মাসে বাহরাইনের রাজধানী মানামায় যে অর্থনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে লেবাননও যোগ দেবে না। লেবাননের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সৌদি দৈনিক আশ-শারকুল আওসাত এ খবর দিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ২৯, ২০১৯ ০৭:৩০ Asia/Dhaka
  • বাহরাইন সম্মেলনে লেবানন যোগ দেবে না

মার্কিন পৃষ্ঠপোষকতায় আগামী মাসে বাহরাইনের রাজধানী মানামায় যে অর্থনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে লেবাননও যোগ দেবে না। লেবাননের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সৌদি দৈনিক আশ-শারকুল আওসাত এ খবর দিয়েছে।

লেবাননের কূটনৈতিক সূত্র জানিয়েছে, ফিলিস্তিন ইস্যুতে অর্থনৈতিক আলোচনা কেবল তখনি সম্ভব যখন লেবাননে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদের স্বদেশে প্রত্যাবর্তনের বিষয়টি নিশ্চিত করা হবে এবং ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে কোনো চাপ থাকবে না

। সূত্রটি আরও জানিয়েছে, খোদ ফিলিস্তিনিরা ওই সম্মেলনের বিরোধী। আগামী ২৫ ও ২৬ জুন অনুষ্ঠেয় এ সম্মেলনকে অর্থনৈতিক সম্মেলন বলা হলেও মূলত সেখানে ইসরাইল-ফিলিস্তিন সংকট সমাধানের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রণীত বিতর্কিত ‘ডিল অব সেঞ্চুরি’র অংশবিশেষ উন্মোচন করা হবে। এর আগে চীন ও রাশিয়া ওই সম্মেলন বয়কটের ঘোষণা দিয়েছে।

ফিলিস্তিনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত গুয়ো ওয়েই ফিলিস্তিনের পররাষ্ট্র উপদেষ্টা নাবিল শা’তকে জানিয়েছেন, চীন ও রাশিয়া এ সম্মেলন বয়কটের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে।

চীনা রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, তার দেশ ফিলিস্তিনের জনগণকে সমর্থন করে; তাদের ভাগ্য নির্ধারণের অধিকারের প্রতি বেইজিং প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের আগের সীমানার আওতায় স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের পরিকল্পনাকেও সমর্থন করে বেইজিং।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।