সিরিয়ার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন জোটের ব্যাপক বিজয়
এপ্রিল ১৭, ২০১৬ ১৭:৪০ Asia/Dhaka
সিরিয়ার সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন বাথ পার্টি এবং তার মিত্ররা ব্যাপক সংখ্যক আসনে বিজয়ী হয়েছে। সরকারিভাবে প্রকাশিত ফলাফলে এ ঘোষণা দেয়া হয়েছে।
সিরিয়ার নির্বাচন কমিশন শনিবার শেষ বেলায় এ ফলাফল ঘোষণা করেছে। ক্ষমতাসীন দল এবং তার মিত্রদের নিয়ে গঠিত ন্যাশনাল ইউনিটি জোট দেশটির সংসদ পিপলস অ্যাসেম্বলির আড়াইশ’র মধ্যে ২০০টি আসনে বিজয়ী হয়েছে। নির্বাচনে দেশটির ৫৭. ৫৬ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
সিরিয়ায় সংসদ সদস্যরা চার বছর মেয়াদের জন্য নির্বাচিত হয়ে থাকেন। আড়াইশ’ আসনের জন্য নির্বাচনে প্রায় সাড়ে তিন হাজার প্রার্থী অংশ নিয়েছিলেন। দেশটির সরকার নিয়ন্ত্রণ এলাকাগুলোতে মোট ৭৩০০ ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছিল। ২০১১ গোলযোগ শুরুর পর এ নিয়ে দেশটিতে দ্বিতীয় দফা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো।#
মূসা রেজা/১৭
ট্যাগ