লেবাননে জা'মা ইসলামিয়া দলের নেতা মোহাম্মাদ জারার গুলিতে নিহত
https://parstoday.ir/bn/news/west_asia-i71104-লেবাননে_জা'মা_ইসলামিয়া_দলের_নেতা_মোহাম্মাদ_জারার_গুলিতে_নিহত
লেবাননের দক্ষিণাঞ্চলীয় হাসাবিয়া প্রদেশের শেবা শহরে জা'মা আল ইসলামিয়া দলের প্রধান জনসংযোগ কর্মকর্তা মোহাম্মাদ জারার সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, অজ্ঞাত অস্ত্রধারাীরা মোহাম্মাদ জারারের ওষুধের দোকানে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ১০, ২০১৯ ১৪:২৩ Asia/Dhaka
  • মোহাম্মাদ জারার
    মোহাম্মাদ জারার

লেবাননের দক্ষিণাঞ্চলীয় হাসাবিয়া প্রদেশের শেবা শহরে জা'মা আল ইসলামিয়া দলের প্রধান জনসংযোগ কর্মকর্তা মোহাম্মাদ জারার সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, অজ্ঞাত অস্ত্রধারাীরা মোহাম্মাদ জারারের ওষুধের দোকানে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

তার পেটে চারটি গুলি লেগেছে। দেশটির নিরাপত্তা বাহিনী হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে এবং সেখানে সেনাবাহিনীর টহল বাড়ানো হয়েছে।  এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করে নি।

লেবাননের জা'মা আল ইসলামিয়া এক বিবৃতিতে বলেছে, মোহাম্মাদ জারার দেশ ও মানব সেবায় নিয়োজিত ছিলেন। তিনি এ পথে শহীদ হয়েছেন। এর আগে কয়েক বার তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে সংগঠনটি জানিয়েছে।

জা'মা ইসলামিয়া এ হত্যাকাণ্ডের জন্য সরাসরি কোনো পক্ষকে অভিযুক্ত না করে বলেছে, আমরা বিশেষ কোনো পক্ষকে অভিযুক্ত করতে পারছি না, আবার এতে ইসরাইলের জড়িত থাকার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছি না।

ইহুদিবাদী ইসরাইল এর আগে নানা উদ্দেশ্যে লেবাননে বহু হত্যাকাণ্ড ঘটিয়েছে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।