বাহরাইন সম্মেলনে যোগ দিচ্ছে না লেবানন
https://parstoday.ir/bn/news/west_asia-i71136-বাহরাইন_সম্মেলনে_যোগ_দিচ্ছে_না_লেবানন
লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল বলেছেন, তার দেশ বাহরাইন সম্মেলনে যোগ দেবে না। কারণ হিসেবে তিনি বলেছেন, ফিলিস্তিনিরা এ সম্মেলনে যোগ দেবে না ফলে লেবাননও অংশ নেবে না। মূলত ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র আগামী ২৫ ও ২৬ জুন আমেরিকার নেতৃত্বে বাহরাইনে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
জুন ১২, ২০১৯ ০৯:২৩ Asia/Dhaka
  • লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল
    লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জেবরান বাসিল বলেছেন, তার দেশ বাহরাইন সম্মেলনে যোগ দেবে না। কারণ হিসেবে তিনি বলেছেন, ফিলিস্তিনিরা এ সম্মেলনে যোগ দেবে না ফলে লেবাননও অংশ নেবে না। মূলত ফিলিস্তিন ইস্যুকে কেন্দ্র আগামী ২৫ ও ২৬ জুন আমেরিকার নেতৃত্বে বাহরাইনে এ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

ইহুদিবাদী ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কথিত ডিল অব দ্যা সেঞ্চুরি চুক্তির খসড়া তৈরি করেছেন তার অংশবিশেষ এ  সম্মেলনে উন্মোচন করা হবে। তবে এ সম্মেলনে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ কিংবা হামাসসহ কোনো রাজনৈতিক সংগঠন যোগ দেবে না বলে ঘোষণা করেছে।  

সম্মেলনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনি নেতারাও

জেবরান বাসিল বলেন, মার্কিন সরকারের ডিল অব দ্যা সেঞ্চুরি সম্পর্কে লেবানন পরিষ্কার ধারণা পেতে চায়। কিন্তু এখনও বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আমেরিকা কোনো আলোচনা করে নি। হোয়াইট হাউজ জানিয়েছে, বাহরাইন সম্মেলনে জর্দান, মিশর ও মরক্কো প্রতিনিধি পাঠাবে। এরপর লেবানন তাদের অবস্থান নতুন করে পরিষ্কার করল। এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সম্মেলনে যোগ দেবে বলে জানিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১২