ইসরাইলের কাছে ১০০ পরমাণু ওয়ারহেড আছে: রিপোর্ট
https://parstoday.ir/bn/news/west_asia-i71269-ইসরাইলের_কাছে_১০০_পরমাণু_ওয়ারহেড_আছে_রিপোর্ট
ইহুদিবাদী ইসরাইলের কাছে প্রায় ১০০ পরমাণু ওয়ারহেড আছে বলে নতুন এক গবেষণা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। দি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই গতকাল (সোমবার) তাদের গবেষণা রিপোর্টে একথা বলেছে।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ১৭, ২০১৯ ১২:০৭ Asia/Dhaka
  • ইসরাইলের দিমোনা পরমাণু কেন্দ্র
    ইসরাইলের দিমোনা পরমাণু কেন্দ্র

ইহুদিবাদী ইসরাইলের কাছে প্রায় ১০০ পরমাণু ওয়ারহেড আছে বলে নতুন এক গবেষণা রিপোর্টে উল্লেখ করা হয়েছে। দি স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই গতকাল (সোমবার) তাদের গবেষণা রিপোর্টে একথা বলেছে।

ইসরাইল এ পর্যন্ত তার কাছে পরমাণু অস্ত্র আছে কিনা তা জানাতে সবসময় অস্বীকার করে এসেছে। অথচ এসআইপিআরআই বলছে, ইসরাইলের কাছে ৩০টি গ্রাভিটি বোমা রয়েছে যা জঙ্গিবিমানের মাধ্যমে শত্রুর অবস্থানে ফেলা সম্ভব। এ ধরনের বোমা বহনের জন্য ইসরাইলের বহরে কিছু বিমান রয়েছে বলে মনে করা হয়।

ইসরাইলের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র

এছাড়া, ইসরাইলের কাছে ৫০টি ওয়ারহেড রয়েছে যা ভূমি থেকে নিক্ষেপযোগ্য জেরিকো-৩’র মতো ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ব্যবহার করা সম্ভব। জেরিকো ক্ষেপণাস্ত্রের পাল্লা ৫,৫০০ কিলোমিটার।

এসআইপিআরআই জানিয়েছে, জার্মান নির্মিত ডলফিন-ক্লাস সাবমেরিনের বহরকে আধুনিকায়ন করেছে ইসরাইল। এসব সাবমেরিন থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সম্ভব। ইসরাইল হচ্ছে মধ্যপ্রাচ্যের একমাত্র পরমাণু অস্ত্রধারী দেশ। কিন্তু কখনো তারা পরমাণু অস্ত্র থাকার কথা তারা স্বীকার করে নি; অস্বীকারও করে নি।#

পার্সটুডে/এসআইবি/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।