ওআইসি’র কঠোর সমালোচনা করল হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i7147-ওআইসি’র_কঠোর_সমালোচনা_করল_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ, ইসলামি সম্মেলন সংস্থা বা ওআইসি’র কঠোর সমালোচনা করেছে। হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলায় এ সমালোচনা করা হয়।
(last modified 2026-07-16T09:42:03+00:00 )
এপ্রিল ১৮, ২০১৬ ০৮:১০ Asia/Dhaka
  • ওআইসি’র কঠোর সমালোচনা করল হিজবুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ, ইসলামি সম্মেলন সংস্থা বা ওআইসি’র কঠোর সমালোচনা করেছে। হিজবুল্লাহ এবং ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলায় এ সমালোচনা করা হয়।

শুক্রবারে ওআইসি’র শীর্ষ সম্মেলন শেষে দেয়া বিবৃতিতে কথিত সন্ত্রাসবাদকে মদদ দেয়া এবং মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা উস্কে দেয়ার জন্য ইহুদিবাদী আগ্রাসনের বিরুদ্ধে লড়াইরত হিজবুল্লাহকে দায়ী করা হয়।

এ ছাড়া, এতে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান বিরোধী বক্তব্যও ছিল। ওআইসি’র এ বিবৃতি সর্বসম্মতভাবে গৃহীত হয় নি এবং ইরান এ বিবৃতিকে সমর্থন করে নি। গত ফেব্রুয়ারিতে সৌদি বন্দর নগরী জেদ্দায় ওআইসি’র বিশেষজ্ঞ পরিষদের বৈঠকে এ বিবৃতির খসড়া তৈরি করা হয়। সৌদি কর্তৃপক্ষ ভিসা না দেয়ায় ওই বৈঠকে ইরানি কর্মকর্তারা উপস্থিত হতে পারে নি।

ওআইসি’র বিবৃতিতে নাকচ করে দেন হিজবুল্লাহ আইনপ্রণেতা হাসান ফাদাল্লাহ। সিরিয়ায় শহীদ হিজবুল্লাহ সদস্যের জানাজা ও দাফন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এটি নাকচ করেন তিনি। ওআইসির বিবৃতির কোনো মূল্য বা কার্যকারিতা নেই বলে ঘোষণা করে তিনি বলেন, হিজবুল্লাহ যা পছন্দ করে নিয়েছে তাতে কোনো পরিবর্তন আসবে না বা এটি কখনো হিজবুল্লাহকে তার সত্য পথ চলা থেকে বিরত রাখতেও পারবে না।

এদিকে ইরান কোনো কোনো আরব দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে বলে যে অভিযোগ বিবৃতিতে আনা হয়েছে তাও নস্যাৎ করে দেন মোহাম্মদ রাদ। লেবানন সংসদের সদস্য এবং লেবাননের সংসদে হিজবুল্লাহর রাজনৈতিক শাখার প্রধান মোহাম্মদ রাদ।

তিনি আরো বলেন, সৌদি আরবে চাপের মুখে ওআইসি এ জাতীয় ভূমিকা গ্রহণ করেছে। এ ছাড়া, সিরিয়া, ইয়েমেন, মিশর এবং লেবাননে সৌদি ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।#

মূসা রেজা/১৮