বাহরাইন সম্মেলনের বিরুদ্ধে লেবাননে বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/west_asia-i71497-বাহরাইন_সম্মেলনের_বিরুদ্ধে_লেবাননে_বিক্ষোভ
ফিলিস্তিন সংকট সমাধানের নামে মার্কিন পৃষ্ঠপোষকতায় বাহরাইনে যে সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে তার বিরোধিতা করে লেবাননের রাজধানী বৈরুতে বিক্ষোভ হয়েছে। ২৫ ও ২৬ জুন দুদিনব্যাপী এ সম্মেলন হবে এবং সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ অংশবিশেষ উন্মোচন করা হতে পারে।  
(last modified 2026-03-01T10:43:34+00:00 )
জুন ২৫, ২০১৯ ১৯:৩৯ Asia/Dhaka
  • লেবাননের রাজধানী বৈরুতে বিক্ষোভ
    লেবাননের রাজধানী বৈরুতে বিক্ষোভ

ফিলিস্তিন সংকট সমাধানের নামে মার্কিন পৃষ্ঠপোষকতায় বাহরাইনে যে সম্মেলনে অনুষ্ঠিত হচ্ছে তার বিরোধিতা করে লেবাননের রাজধানী বৈরুতে বিক্ষোভ হয়েছে। ২৫ ও ২৬ জুন দুদিনব্যাপী এ সম্মেলন হবে এবং সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ অংশবিশেষ উন্মোচন করা হতে পারে।  

এর বিরুদ্ধে বৈরুতে বিক্ষোভকারীরা আজ (মঙ্গলবার) প্রতিবাদ সমাবেশ করেন এবং কথিত মার্কিন পরিকল্পনাকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে আখ্যা দেন।

এদিকে, লেবাননের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ফিলিস্তিনি উদ্বাস্তুরা লেবাননের দক্ষিণাঞ্চলীয় তাইয়ের শহরে ধর্মঘট ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। এতে জাতিসংঘ পরিচালিত স্কুল বন্ধ ছিল। এছাড়া, ব্যবসা-বাণিজ্যের প্রতিষ্ঠানগুলোও বন্ধ ছিল। এসব কর্মসূচি থেকে বাহরাইন সম্মেলনের নিন্দা ও সমালোচনা করা হয়।

ট্রাম্প ও নেতানিয়াহু

ফিলিস্তিন সংকট সমাধানের নামে বাহরাইনে অনুষ্ঠানরত এ সম্মেলন বয়কট করেছে খোদ ফিলিস্তিনের সমস্ত রাজনৈতিক সংগঠন ও গোষ্ঠী। তারা বলছে, এ সম্মেলন ফিস্তিনিদের জন্য চরম অপমান। এর আগে ডিল অব দ্যা সেঞ্চুরি সম্পর্কে যে তথ্য ফাঁস হয়েছে তাতে ফিলিস্তিনকে ইহুদিবাদী ইসরাইলের সরাসরি অধীনস্ত করা হবে।#

পার্সটুডে/এসআইবি/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।