বাগদাদে মার্কিন দূতাবাস মোসাদ এবং দায়েশের হেডকোয়াটার্সে পরিণত হয়েছে: ইরাকি এমপি
https://parstoday.ir/bn/news/west_asia-i71970-বাগদাদে_মার্কিন_দূতাবাস_মোসাদ_এবং_দায়েশের_হেডকোয়াটার্সে_পরিণত_হয়েছে_ইরাকি_এমপি
ইরাকের বাগদাদে অবস্থিত আমেরিকার দূতাবাস 'সন্দেহজনক কর্মকাণ্ডে' জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সংসদ সদস্য হাসান সালেম। ইহুদিবাদী ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ এবং উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের চরেরা নিয়মিতভাবে দূতাবাসে যাওয়া আসা করছে বলেও অভিযোগ করেন তিনি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুলাই ১৫, ২০১৯ ১২:৫৭ Asia/Dhaka
  • ইরাকের বাগদাদে অবস্থিত আমেরিকার দূতাবাস
    ইরাকের বাগদাদে অবস্থিত আমেরিকার দূতাবাস

ইরাকের বাগদাদে অবস্থিত আমেরিকার দূতাবাস 'সন্দেহজনক কর্মকাণ্ডে' জড়িত রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সংসদ সদস্য হাসান সালেম। ইহুদিবাদী ইসরাইলের কুখ্যাত গোয়েন্দা সংস্থা মোসাদ এবং উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের চরেরা নিয়মিতভাবে দূতাবাসে যাওয়া আসা করছে বলেও অভিযোগ করেন তিনি।

হাসান সালেম বলেন, বাগদাদে আমেরিকার দূতাবাস মোসাদ এবং দায়েশ সন্ত্রসীদের আখড়ায় পরিণত হয়েছে। ইরাকের আল সুমারিয়া টেলিভিশন চ্যানেল এ খবর দিয়েছে। তিনি বলেন, মার্কিন দূতাবাস গোয়েন্দাবৃত্তি, গুজব ছড়িয়ে এবং বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। ইরাকের এ সংসদ সদস্য বলেন, আন্তর্জাতিক আইনের ভিত্তিতে দূতাবাসের দায়িত্ব ভুলে যাওয়া এবং আইন ভঙ্গের অর্থ হচ্ছে এটাকে কোনোভাবেই আর দূতাবাস বলা যাবে না। ফলে এটা আইনগতভাবেই বন্ধ করে দেয়া উচিত।  

সালেম এর আগে বলেছিলেন ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে অবস্থিত আইন আল আসাদ ঘাঁটির মার্কিন সেনারা আনবার মরুভুমিতে দায়েশের কথিত নেতা আবু বকর আল বাদদাদিকে সুরক্ষা দিচ্ছে। গত ফেব্রুয়ারিতে সালেম বলেছিলেন, আল বাদদাদি আনবার মরুভূমিকে নিরাপদ স্বর্গরাজ্য হিসেবে ব্যবহার করছেন। কারণ আনবার প্রদেশে অবস্থিত আইন আল আসাদ সামরিক ঘাঁটি থেকে মার্কিন সেনারা তাকে সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।#

পার্সটুডে/বাবুল আখতার/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।