সিরিয়ায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা; আকাশেই ধ্বংস
সিরিয়ার হামা প্রদেশের মাসিয়াফ শহরে আজও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সিরিয়ার টিভি চ্যানেল আল-আখবারিয়া বলেছে, মাসিয়াফ শহরে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। শত্রুদের কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্তের পর সেগুলো ধ্বংস করেছে সিরিয়ার সেনাবাহিনী।
ইহুদিবাদী ইসরাইলের কোনো কোনো সূত্র বলছে, ইসরাইলি জঙ্গিবিমান থেকে ওই হামলা চালানো হয়েছে। একটি গবেষণা কেন্দ্র লক্ষ্য করে ওই হামলা চালানো হয় বলে তারা জানিয়েছে। তবে অন্য কিছু সূত্র বলছে, সন্ত্রাসীদের পক্ষ থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।
দখলদার ইসরাইল সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের সমর্থনে মাঝেমধ্যেই দেশটির সেনা অবস্থান এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালিয়ে থাকে। এ পর্যন্ত সিরিয়া এ ধরনের বহু হামলা প্রতিহত করেছে। ২০১১ সাল থেকে সিরিয়ায় বিদেশি মদদে সহিংসতা ছড়িয়ে দেওয়া হয়েছে।
ইহুদিবাদী ইসরাইল, আমেরিকা ও তাদের মিত্র দেশগুলো সেখানে সন্ত্রাসী তৎপরতায় মদদ দিচ্ছে। তবে সিরিয়ার সেনাবাহিনী ইরান ও রাশিয়ার সহযোগিতায় দায়েশ সন্ত্রাসীদের পরাজিত করতে সক্ষম হয়েছে। অন্য সন্ত্রাসী গোষ্ঠীগুলোও এখন নিশ্চিহ্ন হওয়ার মুখে রয়েছে।#
পার্সটুডে/২২