ইসরাইলের সঙ্গে করা সব চুক্তি বাতিল করলেন মাহমুদ আব্বাস
https://parstoday.ir/bn/news/west_asia-i72290-ইসরাইলের_সঙ্গে_করা_সব_চুক্তি_বাতিল_করলেন_মাহমুদ_আব্বাস
ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে এ পর্যন্ত করা সব চুক্তি বাতিল করেছেন। জেরুজালেম আল-কুদস নগরীর উপকণ্ঠে ইসরাইল বহু ফিলিস্তিনির ঘরবাড়ি ভেঙে দেয়ার পর এ ঘোষণা দিলেন তিনি।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুলাই ২৬, ২০১৯ ১৪:০৭ Asia/Dhaka
  • ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস
    ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে এ পর্যন্ত করা সব চুক্তি বাতিল করেছেন। জেরুজালেম আল-কুদস নগরীর উপকণ্ঠে ইসরাইল বহু ফিলিস্তিনির ঘরবাড়ি ভেঙে দেয়ার পর এ ঘোষণা দিলেন তিনি।

মাহমুদ আব্বাস এক টুইটার বার্তায় লিখেছেন, “আমাদের জনগণের বিরুদ্ধে এতসব সহিংসতার কারণে আমরা ইসরাইলের সঙ্গে স্বাক্ষরিত সব চুক্তির সমাপ্তি ঘোষণা করছি।” তেল আবিবের সঙ্গে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ যে ‘নিরাপত্তা সহযোগিতা’ চুক্তি সই করেছিল তাও বাতিল করা হয়েছে বলে মাহমুদ আব্বাস জানান।

নিরপরাধ ফিলিস্তিনি জনগণের ঘরবাড়ি ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে তাদের ভূখণ্ড দখল করে চেপে বসা ইসরাইল 

অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের রামাল্লাহ শহরে বৃহস্পতিবার স্বশাসন কর্তৃপক্ষের এক জরুরি বৈঠকের পর এ ঘোষণা দেন প্রেসিডেন্ট আব্বাস। বৈঠকে তিনি বলেন, ইসরাইলে সঙ্গে স্বাক্ষরিত চুক্তিগুলো বাতিলের সিদ্ধান্ত বাস্তবায়নের কৌশল ঠিক করতে একটি কমিটি গঠন করা হবে।

মাহমুদ আব্বাস বৈঠকে আরো বলেন, ইসরাইলি দখলদার কর্তৃপক্ষ আমাদের সঙ্গে স্বাক্ষরিত সব চুক্তির প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করছে। তারা ফিলিস্তিনিদের হত্যা করছে, গ্রেফতার করছে, তাদের ভূমি অধিগ্রহণ করছে এবং তাদের ঘরবাড়ি ভেঙে দিচ্ছে।

তিনি আমেরিকার পরিকল্পিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ প্রত্যাখ্যান করে বলেন, ফিলিস্তিনিদের অধিকার আরো বেশি লঙ্ঘন করার জন্য এ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৬