ইসরাইলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনি সংগ্রামীরা
https://parstoday.ir/bn/news/west_asia-i72486-ইসরাইলি_ড্রোন_ভূপাতিত_করল_ফিলিস্তিনি_সংগ্রামীরা
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করেছে। ফিলিস্তিনের তথ্যকেন্দ্র জানিয়েছে, শুক্রবার বিকেলে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে প্রতিরোধ সংগ্রামীদের গুলিতে ড্রোনটি ভূপাতিত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ০৩, ২০১৯ ০৭:২৯ Asia/Dhaka
  • ইসরাইলি ড্রোন ভূপাতিত করল ফিলিস্তিনি সংগ্রামীরা

ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা ইহুদিবাদী ইসরাইলের একটি ড্রোন ভূপাতিত করেছে। ফিলিস্তিনের তথ্যকেন্দ্র জানিয়েছে, শুক্রবার বিকেলে গাজা উপত্যকার উত্তরাঞ্চলে প্রতিরোধ সংগ্রামীদের গুলিতে ড্রোনটি ভূপাতিত হয়।

ইসরাইলের সেনাবাহিনীও এ খবরের সত্যতা স্বীকার করে বলেছে, গাজার উত্তরে তাদের ড্রোনটি ভূপাতিত হয়েছে। তবে কী উদ্দেশ্যে ড্রোনটি সেখানে পাঠানো হয়েছিল তা তারা উল্লেখ করেনি।

ইহুদিবাদী ইসরাইল মাঝেমধ্যেই ফিলিস্তিনের গাজায় ড্রোনের সাহায্যে গোয়েন্দা তৎপরতা চালায়।

গতকাল শুক্রবারও গাজা সীমান্তে দখলদার ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনিরা। ইসরাইলের দখলে থাকা নিজেদের ঘর-বাড়ী ও ভূমি ফিরে পেতে গত বছরের মার্চ থেকে প্রতি শুক্রবার বিক্ষোভ করে আসছে গাজাবাসীরা।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৩