সিরিয়া আলোচনা ত্যাগ করল সৌদি মদদপুষ্ট এইচএনসি
সিরিয়ার বিরোধী গোষ্ঠী উচ্চ আলোচক কমিটি বা এইচএনসি দেশটির সরকারের সঙ্গে চলমান শান্তি আলোচনা বর্জন করেছে। সৌদি মদদপুষ্ট এ গোষ্ঠী আলোচনায় আনুষ্ঠানিক অংশগ্রহণ বন্ধ করে দেয়ার একদিন পর তা বর্জনের ঘোষণা দেয়।
এইচএনসি’র প্রধান সমন্বয়কারী রিয়াদ হিজাব আজ(মঙ্গলবার) সাংবাদিকদের বলেন, তিনি জেনেভা ত্যাগ করছেন। এ সময়ে আলোচনা সত্ত্বেও যুদ্ধবিরতি সিরিয়ার সরকার লঙ্ঘন করছে বলে অভিযোগ আবারও করেন তিনি।
সৌদি ভিত্তিক এ আলোচক বলেন, জাতিসংঘ কর্মীদের সঙ্গে কারিগরি বিষয়ে আলাপ করার জন্য তার প্রতিনিধি দলের কোনো কোনো সদস্য জেনেভায় থাকবেন। তারা মানবিক এবং বন্দি বিষয়ক কর্মশিবিরও করবেন বলেও জানান তিনি।
এদিকে, আলোচনায় সিরিয়ার প্রধান দূত বাশার জাফরি বলেন, সিরিয়ার বিরোধীগোষ্ঠীগুলোর এইচএনসি একক প্রতিনিধি নয় কাজেই তারা জেনেভা ত্যাগ করলে আলোচনায় কোনো সমস্যা হবে না।#
মূসা রেজা/১৮