খান শায়খুন শহরের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে সিরিয় বাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i73005-খান_শায়খুন_শহরের_ওপর_পূর্ণ_নিয়ন্ত্রণ_প্রতিষ্ঠা_করেছে_সিরিয়_বাহিনী
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের খান শায়খুন শহরে সিরিয়ার সরকারি বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২২, ২০১৯ ০৯:০৭ Asia/Dhaka
  • সিরিয়ার সেনাদের ফাইল ফটো
    সিরিয়ার সেনাদের ফাইল ফটো

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের খান শায়খুন শহরে সিরিয়ার সরকারি বাহিনী পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর নিশ্চিত করেছে।  ২০১৪ সাল থেকে উগ্র সন্ত্রাসীদের হাতে এ শহরের নিয়ন্ত্রণ ছিল। শহরটির চারপাশে তুরস্কের সেনা অবস্থান করছে বলে সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে।

সংস্থাটি বলছে, সিরিয়ার সেনারা শহরে পেতে রাখা মাইন পরিষ্কার করার কাজে ব্যস্ত রয়েছে। সিরিয়ান অবজারভেটরি বলছে, গতকালের (বুধবার) সংঘর্ষে সরকারবিরোধী ২১ গেরিলা এবং উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরার ১৮ সদস্য নিহত হয়েছে। প্রচণ্ড সংঘর্ষে সরকারি বাহিনীর ১০ সেনা নিহত হয় বলেও জানিয়েছে সংস্থাটি।

উগ্রবাদী সন্ত্রাসীদের সঙ্গে সরকারি সেনাদের গত কয়েকদিনে প্রচন্ড সংঘর্ষের পর সিরিয়ার সেনারা এই বিজয় অর্জন করল। গত জানুয়ারি মাস থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী তাহরির আশ-শাম খান শায়খুন শহরটি নিয়ন্ত্রণ করে আসছিল।#

পার্সটুডে/এসআইবি/২২