গাজার ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল
https://parstoday.ir/bn/news/west_asia-i73010-গাজার_ওপর_নতুন_করে_বিমান_হামলা_চালিয়েছে_ইসরাইল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ওপর ইহুদিবাদী ইসরাইলের বিমান বাহিনী নতুন করে হামলা চালিয়েছে। গাজার একটি নৌ স্থাপনা লক্ষ্য করে ইহুদিবাদী সেনারা এই হামলা চালায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২২, ২০১৯ ১১:১২ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলের বিমান হামলার ফাইল ফটো
    গাজায় ইসরাইলের বিমান হামলার ফাইল ফটো

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ওপর ইহুদিবাদী ইসরাইলের বিমান বাহিনী নতুন করে হামলা চালিয়েছে। গাজার একটি নৌ স্থাপনা লক্ষ্য করে ইহুদিবাদী সেনারা এই হামলা চালায়।

গাজার দক্ষিণে খান ইউনুস শহরেও ইহুদিবাদী সেনারা গোলাবর্ষণ করেছে। তবে বিভিন্ন গণমাধ্যম খবর দিয়েছে যে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি।

ইসরাইলি গণমাধ্যম দাবি করেছে, ফিলিস্তিনের ইসলামি আন্দোলন হামাস ইসরাইলের কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালালে ইহুদিবাদীরা পাল্টা বিমান হামলা চালায়। গতকালও ইহুদিবাদী ইসরাইল গাজার উপরে জঙ্গিবিমান এবং হেলিকপ্টার দিয়ে হামলা চালিয়েছে।

এর আগের দিন ইসরাইলি সেনারা বিমান হামলা চালায়। ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের বিভিন্ন স্থাপনা এসব হামলায় লক্ষ্যবস্তুতে পরিণত হয়। গাজার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তিন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২২