ইসরাইলের বিরুদ্ধে ইরাকি এমপিদের আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান
https://parstoday.ir/bn/news/west_asia-i73190-ইসরাইলের_বিরুদ্ধে_ইরাকি_এমপিদের_আন্তর্জাতিক_জোট_গঠনের_আহ্বান
ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন মোকাবেলায় আন্তর্জাতিক গঠনের আহ্বান জানিয়েছেন ইরাকে এমপিরা। এজন্য তারা ইরাক সরকারকে জোরদারের উদ্যোগ নেয়ার আহ্বান জানান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ২৯, ২০১৯ ০৯:২০ Asia/Dhaka
  • ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের যোদ্ধাদের ফাইল ফটো
    ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের যোদ্ধাদের ফাইল ফটো

ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন মোকাবেলায় আন্তর্জাতিক গঠনের আহ্বান জানিয়েছেন ইরাকে এমপিরা। এজন্য তারা ইরাক সরকারকে জোরদারের উদ্যোগ নেয়ার আহ্বান জানান।

সম্প্রতি, ইরাকের পপুলার মোবিলাইজেশন ইউনিটের যোদ্ধাদের উপর ইহুদিবাদী ইসরাইল কয়েক দফা হামলা চালানোর পর ইরাকের এমপিরা এ আহ্বান জানালেন। এসব এমপি বলছেন, ইরাকের ভূখণ্ডে ইহুদিবাদী ইসরাইল যে হামলা চালাচ্ছে তা কোন অস্বাভাবিক ঘটনা নয় বরং এর পেছনে আমেরিকার সমর্থন রয়েছে।

মার্কিনীরা ইরাকের আকাশসীমা ইসরাইলের জন্য উন্মুক্ত করে দিয়েছে এবং তাদের কারণেই সাম্প্রতিক ঘটনাবলী ঘটেছে। ইরাকের ভূখণ্ডকে টার্গেট করার জন্য ইজরাইলের মিত্র হচ্ছে আমেরিকা। ইরাকের ‘স্টেট অব ল কোয়ালিশন’র সংসদ সদস্য মানসুর আল-বাইজির বরাত দিয়ে রাশিয়ার স্পুৎনিক' বার্তা সংস্থা এ খবর দিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৯