ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যাচ্ছে ইরাক
https://parstoday.ir/bn/news/west_asia-i73259-ইসরাইলের_বিরুদ্ধে_জাতিসংঘ_নিরাপত্তা_পরিষদে_যাচ্ছে_ইরাক
ইরাকের সংসদে 'ফাতাহ' ফ্রন্টের মুখপাত্র আহমাদ আল আসাদি বলেছেন, স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্দ আশ শাবি'র অবস্থানে হামলার বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হবে। ইরাক সরকার সেখানে আনুষ্ঠানিকভাবে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ জানাবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩১, ২০১৯ ১৩:৩২ Asia/Dhaka
  • আহমাদ আল আসাদি
    আহমাদ আল আসাদি

ইরাকের সংসদে 'ফাতাহ' ফ্রন্টের মুখপাত্র আহমাদ আল আসাদি বলেছেন, স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্দ আশ শাবি'র অবস্থানে হামলার বিষয়টি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করা হবে। ইরাক সরকার সেখানে আনুষ্ঠানিকভাবে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে অভিযোগ জানাবে।

তিনি আরও বলেছেন, ইরাক সরকারের তদন্তেও প্রমাণিত হয়েছে হাশ্দ আশ শাবি'র কয়েকটি অবস্থানে বিস্ফোরণের পেছনে ইহুদিবাদী ইসরাইল জড়িত রয়েছে। এ সংক্রান্ত প্রমাণও সরকারের কাছে আছে।

এদিকে, ইরাকের প্রতিরক্ষামন্ত্রী নাজাহ আশ শামারি স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্দ আশ শাবি'র অবস্থানে ড্রোন হামলা প্রসঙ্গে বলেছেন, ইরাকের যেকোনো একটি সংগঠনের বিরুদ্ধে আগ্রাসনের অর্থ হলো গোটা ইরাকের ওপর আগ্রাসন এবং এ ধরণের সব প্রতিষ্ঠানকে সমর্থন দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। 

তিনি বলেন, ইরাকের স্বাধীনতা-সার্বভৌমত্বর বিরুদ্ধে যেকোনো হুমকির বিষয়ে সতর্ক থাকতে হবে। গত এক মাসে ইরাকের হাশ্দ আশ শাবি'র চারটি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে।#
পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।