ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে হিজবুল্লাহর জবাব ছিল 'বীরত্বপূর্ণ': হুথি মুখপাত্র
https://parstoday.ir/bn/news/west_asia-i73321-ইসরাইলের_আগ্রাসনের_বিরুদ্ধে_হিজবুল্লাহর_জবাব_ছিল_'বীরত্বপূর্ণ'_হুথি_মুখপাত্র
ইয়েমেনের জনপ্রিয় প্রতিরোধকামী সংগঠন আনসারুল্লাহর মুখপাত্র আব্দুস সালাম ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের জবাবে হিজবুল্লাহ যে হামলা চালিয়েছে তাকে 'বীরত্বপূর্ণ' হিসেবে আখ্যায়িত করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০১৯ ১৩:৩১ Asia/Dhaka
  • আনসারুল্লাহর মুখপাত্র আব্দুস সালাম
    আনসারুল্লাহর মুখপাত্র আব্দুস সালাম

ইয়েমেনের জনপ্রিয় প্রতিরোধকামী সংগঠন আনসারুল্লাহর মুখপাত্র আব্দুস সালাম ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসনের জবাবে হিজবুল্লাহ যে হামলা চালিয়েছে তাকে 'বীরত্বপূর্ণ' হিসেবে আখ্যায়িত করেছেন।

মুখপাত্র আব্দুস সালাম গতকাল (রোববার) এক টুইটার বার্তায় ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর প্রতিশোধমূলক হামলার ভূঁয়সী প্রশংসা করেন। তিনি আরো বলেন, এ হামলা প্রতিরোধকামী সংগঠনটির বিশ্বাসযোগ্যতা আরো শক্তিশালী করবে।  আব্দুস সালাম বলেন, ইসরাইলের বিরুদ্ধে হিজবুল্লাহর জবাব ছিল 'বীরত্বপূর্ণ' এবং এটি ইসলামি উম্মাহর প্রতি বিশ্বাসঘাতক সরকারগুলোর মুখে একটি চপেটাঘাত। 

ইসরাইলের অভ্যন্তরে হিজবুল্লাহর হামলা

লেবাননের প্রতিরোধকামী সংগঠন হিজবুল্লাহ গতকাল (রোববার) ইসরাইলের সাম্প্রতিক আগ্রাসনের জবাবে এর  উত্তর সীমান্তে হামলা চালায়। হামলায়  ইসরাইলের সেনা বহনকারী একটি সামরিক যান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে এবং এর ভেতরে থাকা সেনারা হতাহত হয়েছে।#

পার্সটুডে/এমবিএ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।