জাতিসংঘ সফর বাতিল করেছেন নেতানিয়াহু
https://parstoday.ir/bn/news/west_asia-i73793-জাতিসংঘ_সফর_বাতিল_করেছেন_নেতানিয়াহু
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ১৭ সেপ্টেম্বরের সংসদ নির্বাচনে বিপর্যয়ের মুখে পড়ার পর আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার বিষয়টি বাতিল করেছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০১৯ ১৩:২৯ Asia/Dhaka
  • ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
    ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ১৭ সেপ্টেম্বরের সংসদ নির্বাচনে বিপর্যয়ের মুখে পড়ার পর আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়ার বিষয়টি বাতিল করেছেন।

গত মঙ্গলবার এ নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে ব্যর্থ হওয়ার পর ইহুদিবাদী এই দেশটিতে এক ধরনের রাজনৈতিক অচলাবস্থা দেখা দিয়েছে। এ অবস্থায় গতকাল (বুধবার) নেতানিয়াহু জাতিসংঘ অধিবেশনে যোগ না দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন।

নেতানিয়াহু ও বেনি গান্তজ

নেতানিয়াহুর নেতৃত্বাধীন উগ্র ডানপন্থী লিকুদ পার্টি এবং সাবেক সেনাপ্রধান জেনারেল বেনি গান্তজের নেতৃত্বাধীন ব্লু্ অ্যান্ড হোয়াইট অ্যালায়েন্স কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পায় নি। লিকুদ পার্টি শেষ খবর পর্যন্ত ৩১টি আসন এবং ব্লু্ অ্যান্ড হোয়াইট অ্যালায়েন্স ৩২টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য ৬১টি আসন প্রয়োজন।

দুপক্ষই বলছে, তারা সরকার গঠনের জন্য এরইমধ্যে আলোচনা শুরু করেছে এবং সরকার গঠনের ক্ষেত্রে ছোট দলগুলোর সমর্থনের প্রয়োজন হবে।#

পার্সটুডে/এসআইবি/১৯