গান্তজকে আরব জোটের সমর্থন; নেতানিয়াহু কি জেলে যাবেন?
https://parstoday.ir/bn/news/west_asia-i73942-গান্তজকে_আরব_জোটের_সমর্থন_নেতানিয়াহু_কি_জেলে_যাবেন
ইহুদিবাদী ইসরাইলেরর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মূল প্রতিদ্বন্দ্বী বেনি গান্তজকে সমর্থন দিয়েছে সংখ্যালঘু মুসলিম দলগুলোর জোট। এর ফলে গান্তজের সরকার গঠনের সম্ভাবনা অনেক বেড়ে গেছে। একইসঙ্গে নেতানিয়াহু'র জেলে যাওয়ার আশঙ্কা জোরদার হয়েছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০১৯ ১৬:০৩ Asia/Dhaka
  • নেতানিয়াহু
    নেতানিয়াহু

ইহুদিবাদী ইসরাইলেরর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মূল প্রতিদ্বন্দ্বী বেনি গান্তজকে সমর্থন দিয়েছে সংখ্যালঘু মুসলিম দলগুলোর জোট। এর ফলে গান্তজের সরকার গঠনের সম্ভাবনা অনেক বেড়ে গেছে। একইসঙ্গে নেতানিয়াহু'র জেলে যাওয়ার আশঙ্কা জোরদার হয়েছে।

নেতানিয়াহু'র বিরুদ্ধে দুর্নীতির চারটি মামলা রয়েছে। এ কারণে প্রধানমন্ত্রী হতে না পারলে তাকে কারাগারে যেতে হবে বলে বিশ্লেষকরা জানিয়েছেন।

দখলদার ইসরাইলে বসবাসকারী আরবদের জোট জয়েন্ট লিস্ট গত নির্বাচনে তৃতীয় স্থান দখল করেছে। তারা গান্তজকেই দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। জোটের নেতারা বলেছেন, নেতানিয়াহুকে আর ক্ষমতায় দেখতে চান না তারা। ফলে রেকর্ড পঞ্চমবারের মতো ইসরাইলের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা কমে গেছে। মঙ্গলবারের নির্বাচনে গান্তজের মধ্যপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি, নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টির চেয়ে দু'টি আসন বেশি পেয়েছে।

নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি ৩১ আসন ও বেনি গান্তজের মধ্যপন্থী ব্লু অ্যান্ড হোয়াইট পার্টি ৩৩টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য ইসরাইলের পার্লামেন্ট নেসেটের ১২০ আসনের মধ্যে ৬১টি আসন পেতে হবে। আরব জোট পেয়েছে ১৩টি আসন।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।