আরবাইনের আগের দিন মাতম চলছে কারবালায়
https://parstoday.ir/bn/news/west_asia-i74576-আরবাইনের_আগের_দিন_মাতম_চলছে_কারবালায়
আরাবাইন, আশুরার ৪০ দিন পুরো হতে এখন আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। কারবালা প্রান্তরে মহররমের ১০ তারিখ বা আশুরার দিনে মুয়াবিয়া পুত্র ইয়াজিদের বাহিনীর হাতে প্রাণ দিয়েছিলেন ইমাম হোসেইন(আ)। ছয় মাসের শিশু হজরত আলী আসগর(আ)সহ ইমামের ৭২জন সঙ্গীও এদিন শহিদ হয়েছিলেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৮, ২০১৯ ১৪:৪৮ Asia/Dhaka
  • আরবাইনের আগের দিন মাতম চলছে কারবালায়

আরাবাইন, আশুরার ৪০ দিন পুরো হতে এখন আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। কারবালা প্রান্তরে মহররমের ১০ তারিখ বা আশুরার দিনে মুয়াবিয়া পুত্র ইয়াজিদের বাহিনীর হাতে প্রাণ দিয়েছিলেন ইমাম হোসেইন(আ)। ছয় মাসের শিশু হজরত আলী আসগর(আ)সহ ইমামের ৭২জন সঙ্গীও এদিন শহিদ হয়েছিলেন।

দেহের জোর কমলেও মনের জোর অটুট, শোকানুষ্ঠানে এসেছেন হুইল চেয়ারে করে

ইমাম হোসেইন(আ) শহিদ হওয়ার ৪০ দিন পূর্তিতে শোক অনুষ্ঠান হয়। সে শোক অনুষ্ঠানে যোগ দিতে মানুষ এখনও দলে দলে আসছে।

হায় হোসেইন! হায় হোসেইন!!
এদিকে গোটা কারবালা আজ মাতমের শহরে রূপ নিয়েছে। সারা নগর জুড়ে চলছে মাতম। আর নানা শোক অনুষ্ঠান। এ ছবি আজ দিনের প্রথম দিকে তোলা হয়েছে ইমাম হোসেইন(আ)’এর পবিত্র মাজার শরীফ হতে।

পার্সটুডে/মূসা রেজা/১৮