ইরাকের বিক্ষোভকে ভিন্নখাতে নেয়ার চেষ্টা: অস্ত্রভর্তি গাড়ি আটক
https://parstoday.ir/bn/news/west_asia-i74791-ইরাকের_বিক্ষোভকে_ভিন্নখাতে_নেয়ার_চেষ্টা_অস্ত্রভর্তি_গাড়ি_আটক
ইরাকের রাজধানী বাগদাদ থেকে অস্ত্রভর্তি একটি গাড়ি উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বাগদাদের আশ-শা’ব এলাকার একটি চেকপয়েন্ট থেকে গাড়িটি আটক করা হয়। যাত্রী পরিবহনকারী ব্যক্তিগত গাড়িটিতে হাল্কা ও আধা-স্বয়ংক্রিত বেশ কিছু অস্ত্র ছিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ২৭, ২০১৯ ০৩:৫০ Asia/Dhaka
  • বাগদাদে আটক গাড়ি থেকে উদ্ধার করা অস্ত্রসস্ত্র
    বাগদাদে আটক গাড়ি থেকে উদ্ধার করা অস্ত্রসস্ত্র

ইরাকের রাজধানী বাগদাদ থেকে অস্ত্রভর্তি একটি গাড়ি উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বাগদাদের আশ-শা’ব এলাকার একটি চেকপয়েন্ট থেকে গাড়িটি আটক করা হয়। যাত্রী পরিবহনকারী ব্যক্তিগত গাড়িটিতে হাল্কা ও আধা-স্বয়ংক্রিত বেশ কিছু অস্ত্র ছিল।

ইরাকের নিরাপত্তা সূত্র ওই গাড়ির চালককে আটকের খবর জানিয়ে বলেছে, আটক অস্ত্রসস্ত্রের মধ্যে কোল্ট বন্দুক ও কালাশিঙ্কভ রাইফেল রয়েছে।

ইরাকে গত কয়েকদিন ধরে বেকারত্বের অবসান ও প্রশাসনে দুর্নীতি রোধসহ আরো কিছু দাবিতে সরকার বিরোধী বিক্ষোভ চলছে। বাগদাদ সরকার বিক্ষোভকারীদের দাবিদাওয়া মেনে নেয়ার আশ্বাস দেয়া সত্ত্বেও সহিংসতা অব্যাহত রয়েছে।

এদিকে ইরাকের নিরাপত্তা বাহিনী শুক্র ও শনিবার রাজধানী বাগদাসহ দেশের অন্যান্য শহর থেকে অস্ত্রধারী বেশ কিছু মানুষকে আটক করেছে। বিক্ষোভকারীদের সঙ্গে মিশে গিয়ে এসব লোক নাশকতামূলক তৎপরতা চালানোর পাঁয়তারা করছিল। কিছু মহল নাশকতামূলক তৎপরতা চালিয়ে ইরাকে সহিংসতা জিইয়ে রাখার চেষ্টা করছে বলে দেশটির সচেতন নাগরিকরা মনে করছেন।কোনো কোনো ইরাকি রাজনৈতিক নেতা দেশটিতে চলমান সহিংসতায় আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের হাত রয়েছে বলে সরাসরি অভিযোগ করেছেন।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।