রাস্তা থেকে অবরোধ তুলে নিন: লেবাননি জনগণের প্রতি সেনাবাহিনী
https://parstoday.ir/bn/news/west_asia-i74877-রাস্তা_থেকে_অবরোধ_তুলে_নিন_লেবাননি_জনগণের_প্রতি_সেনাবাহিনী
লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করার পর রাজপথ থেকে অবরোধ তুলে নেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী। লেবাননে গত দুই সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলে আসছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ৩০, ২০১৯ ১৫:০৬ Asia/Dhaka
  • লেবাননের সেনাবাহিনী রাস্তা ছাড়ার জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানাচ্ছে
    লেবাননের সেনাবাহিনী রাস্তা ছাড়ার জন্য বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানাচ্ছে

লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করার পর রাজপথ থেকে অবরোধ তুলে নেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সেনাবাহিনী। লেবাননে গত দুই সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলে আসছে।

গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে সেনাবাহিনী বলেছে, শান্তিপূর্ণভাবে জনগণের বিক্ষোভ করার অধিকার রয়েছে এবং কেবলমাত্র পাবলিক স্কয়ারগুলোতে তারা মতামত ব্যক্ত করতে পারে।

সেনাবাহিনী সমস্ত বিক্ষোভকারীর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, বন্ধ রাখা যত রাস্তা রয়েছে সেগুলো উন্মুক্ত করে দিতে হবে এবং জনজীবনে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সাহায্য করতে হবে। দেশের আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজে জনগণের সহযোগিতা চেয়েছে সেনাবাহিনী।

সাদ হারিরি

এদিকে, আজ রাজধানী বৈরুতের উত্তরে জাল আল-দিব মহাসড়ক বিক্ষোভকারীদের কাছ থেকে মুক্ত করেছে লেবাননের সেনারা। এ সময় বিক্ষোভকারীদের সাথে সেনাবাহিনীর সামান্য সংঘর্ষ হয়।

লেবানন আল-জাদিদ টেলিভিশন নেটওয়ার্কের একটি ফুটেজ প্রচার করেছে তাতে দেখা যাচ্ছে- একটি গাড়ি দিয়ে রাস্তা অবরোধ করে রাখা হয়েছে এবং সেনাবাহিনী সেই গাড়ি তুলে নেয়ার চেষ্টা করছে। লেবাননের ডেইলি স্টার পত্রিকা জানিয়েছে, বিক্ষোভকারীরা এসব রাস্তাঘাট স্বেচ্ছায় উন্মুক্ত করে দেয়ার ব্যাপারে রাজি হয়েছে এবং তারা সেখান থেকে তাঁবুগুলো সরিয়ে নিচ্ছে।#

পার্সটুডে/এসআইবি/৩০