‘ইসরাইলি বিমানের উপস্থিতি থেকে লেবাননের আকাশসীমা মুক্ত রাখব’
https://parstoday.ir/bn/news/west_asia-i74931-ইসরাইলি_বিমানের_উপস্থিতি_থেকে_লেবাননের_আকাশসীমা_মুক্ত_রাখব’
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার সংগঠন লেবাননের আকাশসীমাকে ইহুদিবাদী ইসরাইলের যেকোনো বিমানের উপস্থিতি থেকে মুক্ত রাখার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরাইল লেবাননের আকাশ উড়ন্ত যেকোনো কিছু পাঠালে তাকে গুলি করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না হিজবুল্লাহ।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ০২, ২০১৯ ০৩:৩৮ Asia/Dhaka
  • টেলিভিশনে ভাষণ দিচ্ছেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ
    টেলিভিশনে ভাষণ দিচ্ছেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার সংগঠন লেবাননের আকাশসীমাকে ইহুদিবাদী ইসরাইলের যেকোনো বিমানের উপস্থিতি থেকে মুক্ত রাখার চেষ্টা করছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসরাইল লেবাননের আকাশ উড়ন্ত যেকোনো কিছু পাঠালে তাকে গুলি করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না হিজবুল্লাহ।

শুক্রবার রাতে রাজধানী বৈরুতে টেলিভিশনের মাধ্যমে সমর্থকদের উদ্দেশে দেয়া এক ভাষণে সাইয়্যেদ নাসরুল্লাহ আরো বলেন, বৃহস্পতিবার হিজবুল্লাহর যোদ্ধারা উপযুক্ত অস্ত্রের সাহায্যে ধাওয়া দিয়ে একটি ইসরাইলি ড্রোনকে লেবাননের আকাশসীমা থেকে বের করে দিয়েছে। তিনি বলেন, এই ঘটনা প্রমাণ করেছে হিজবুল্লাহর একটি সামরিক নেতৃত্ব রয়েছে এবং এটি অভ্যন্তরীণ বিষয়গুলোতেও নিজের অবস্থান স্পষ্ট করেছে।

অতীতে লেবাননের আকাশসীমায় এরকম অহরহ ড্রোন পাঠাত ইহুদিবাদী ইসরাইল (ফাইল ছবি)

বিগত বছরগুলোতে হিজবুল্লাহর হাতে উপযুক্ত সমরাস্ত্র না থাকার সুযোগে ইহুদিবাদী ইসরাইল যখন তখন লেবাননের আকাশসীমা লঙ্ঘন করত। গত ২৫ আগস্ট সাইয়্যেদ নাসরুল্লাহ এক ভাষণে বলেছিলেন, এখন থেকে তার দেশের আকাশসীমা লঙ্ঘন করলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।তিনি বলেন, আমাদের আকাশসীমায় অনুপ্রবেশকারী প্রতিটি ড্রোনকে গুলি করতে দ্বিধা করবে না হিজবুল্লাহ। সংগঠনটির মহাসচিব বলেন, লেবাননের আকাশে ইসরাইলি ড্রোন পাঠানোর অর্থ এদেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করা।

সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ তার শুক্রবারের ভাষণের অন্য অংশে লেবানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য আমেরিকাকে দায়ী করে বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বিক্ষোভ, সহিংসতা ও সংঘর্ষ ছড়িয়ে দিয়ে নিজের অশুভ লক্ষ্য হাসিলের চেষ্টা করছে ওয়াশিংটন। লেবাননের চলমান সরকার বিরোধী বিক্ষোভ এবং এর জের ধরে প্রধানমন্ত্রী সাদ হারিরির পদত্যাগের প্রতি ইঙ্গিত করে হিজবুল্লাহ মহাসচিব এ মন্তব্য করেন।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।