সিরিয়ায় তুরস্কপন্থীদের বোমায় নিহত ৪
-
তুর্কি ট্যাংক বহর (ফাইল ফটো)
সিরিয়ার হাসাকা প্রদেশের রাস আল আইন শহরে বোমা বিস্ফোরণে অন্তত চার জন নিহত হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা 'সানা' বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, তুরস্কের মদদপুষ্ট গেরিলারা শহরের উম্মুল সাফির এলাকায় বোমাটি পেতে রেখেছিল। সিরিয়ার রাস আল আইন শহরটি তুরস্ক সীমান্তের কাছে অবস্থিত।
গত ৯ অক্টোবর থেকে সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে ৮ দিনব্যাপী অভিযান চালায় তুর্কি বাহিনী। এখনও তুর্কি সেনারা সিরিয়ার ভূখণ্ডে অবস্থান করছে। তবে সিরিয়ার সরকারের অনুমতি ছাড়াই সেদেশে সামরিক অভিযান শুরু করায় বিশ্বব্যাপী আঙ্কারা সরকারের সমালোচনা চলছে।
দামেস্ক বলেছে, তারা সিরিয়ার সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষায় সব কিছু করবে। এর আগেও তুরস্ক সিরিয়ায় সামরিক আগ্রাসন চালিয়েছে।#
পার্সটুডে/এসএ/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।