বিক্ষোভের এক সপ্তাহ পর পদত্যাগ করলো কুয়েত সরকার
https://parstoday.ir/bn/news/west_asia-i75252-বিক্ষোভের_এক_সপ্তাহ_পর_পদত্যাগ_করলো_কুয়েত_সরকার
কুয়েতের মন্ত্রিসভা পদত্যাগ করেছে। প্রধানমন্ত্রী জাবির আল মুবারাক আল হামাদ তাদের পদত্যাগপত্র দেশটির আমির সাবাহ আল আহমাদ আল জাবির আল সাবাহ'র কাছে জমা দিয়েছেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৪, ২০১৯ ১৪:৫২ Asia/Dhaka
  • জাবির আল মুবারাক আল হামাদ
    জাবির আল মুবারাক আল হামাদ

কুয়েতের মন্ত্রিসভা পদত্যাগ করেছে। প্রধানমন্ত্রী জাবির আল মুবারাক আল হামাদ তাদের পদত্যাগপত্র দেশটির আমির সাবাহ আল আহমাদ আল জাবির আল সাবাহ'র কাছে জমা দিয়েছেন।

সরকারের মুখপাত্র তারেক আল মেজরেম এসব তথ্য জানিয়েছেন। গতকাল কুয়েতের সংসদে দুইজন মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপনের পর তারা পদত্যাগ করেন। এরও আগে দেশটির অর্থমন্ত্রী প্রদত্যাগ করেন। সংসদ সদস্যরা মন্ত্রীদের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন।

দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগ এবং সংস্কারের দাবিতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভের এক সপ্তাহর মধ্যে দেশটির সরকার পদত্যাগ করলো।  

পদত্যাগী প্রধানমন্ত্রী জাবির আল মুবারাক আল হামাদ প্রায় দশ বছর ধরে এই পদে ছিলেন। কুয়েতের আমির নয়া সরকার গঠনের দায়িত্ব কাকে দেবেন তা এখনও স্পষ্ট নয়।#

পার্সটুডে/এসএ/১৪        

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।