লেবাননের নতুন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন মোহাম্মাদ সাফাদি
https://parstoday.ir/bn/news/west_asia-i75283-লেবাননের_নতুন_সরকারের_প্রধানমন্ত্রী_হচ্ছেন_মোহাম্মাদ_সাফাদি
লেবাননের সাবেক অর্থমন্ত্রী ও ধনাঢ্য ব্যবসায়ী মোহাম্মাদ সাফাদি সেদেশের নয়া সরকারের প্রধানমন্ত্রী হতে সম্মত হয়েছেন বলে খবর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল।তিনি বলেছেন, মোহাম্মাদ সাফাদি হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি অতীতে মন্ত্রী থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
নভেম্বর ১৬, ২০১৯ ০৩:১৯ Asia/Dhaka
  • লেবাননের সাবেক অর্থমন্ত্রী ও ধনাঢ্য ব্যবসায়ী মোহাম্মাদ সাফাদি
    লেবাননের সাবেক অর্থমন্ত্রী ও ধনাঢ্য ব্যবসায়ী মোহাম্মাদ সাফাদি

লেবাননের সাবেক অর্থমন্ত্রী ও ধনাঢ্য ব্যবসায়ী মোহাম্মাদ সাফাদি সেদেশের নয়া সরকারের প্রধানমন্ত্রী হতে সম্মত হয়েছেন বলে খবর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল।তিনি বলেছেন, মোহাম্মাদ সাফাদি হচ্ছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি অতীতে মন্ত্রী থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ নেই।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কয়েকটি রাজনৈতিক দল মোহাম্মাদ সাফাদিকে প্রধানমন্ত্রী করার পক্ষে মত দিয়েছে এবং তিনি নিজেওই এই দায়িত্ব গ্রহণ করতে রাজি হয়েছেন।

লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জিবরান বাসিল

এর আগে লেবাননের গণমাধ্যমগুলো জানায়, দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো সাফাদিকে নয়া সরকার প্রধান করার ব্যাপারে ঐক্যমত্যে পৌঁছেছে।

লেবানন সরকারের ব্যাপক দুর্নীতি এবং গত প্রায় তিন দশকের ইতিহাসে দেশটির সবচেয়ে কঠিন অর্থনৈতিক পরিস্থিতির প্রতিবাদে গত ১৭ অক্টোবর থেকে দেশজুড়ে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়।এর জের ধরে ২৯ অক্টোবর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী সাদ হারিরি।প্রেসিডেন্ট মিশেল আউন তার পদত্যাগপত্র গ্রহণ করে নয়া সরকার গঠনের লক্ষ্যে গত প্রায় তিন সপ্তাহ ধরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ব্যাপকভিত্তিক আলোচনা চালিয় আসছিলেন।#

পার্সটুডে/এমএমআই/১৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।