সিরিয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ঘায়েল করল ইসরাইলি একাধিক ক্ষেপণাস্ত্র
নভেম্বর ১৯, ২০১৯ ১৩:১২ Asia/Dhaka
সিরিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইহুদিবাদী ইসরাইলের একাধিক ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে। রাজধানী দামেস্কের দক্ষিণাঞ্চলীয় গ্রামের কাছে একটি সামরিক অবস্থানকে লক্ষ্য করে ইহুদিবাদী ইসরাইলের জঙ্গি বিমান থেকে এ সব ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল।
দেশটির একটি নিরাপত্তা সূত্র বলেছে, ইহুদিবাদী ইসরাইলের জঙ্গি বিমান দক্ষিণে অবস্থিত সিরিয় সামরিক অবস্থানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করেছিল।কিন্তু এ সব ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করতে এবং ধ্বংস করতে সক্ষম হয়েছে।
এদিকে দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ইহুদিবাদী ইসরাইল হামলার চেষ্টা করেছিল। সেখানেও একাধিক ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করে দেয়া হয়েছে ভিন্ন আরেকটি সূত্র জানিয়েছে। ইহুদিবাদী ইসরাইল এখনও এ বিষয়ে কোনও মন্তব্য করে নি।#
পার্সটুডে/মূসা রেজা/১৯
ট্যাগ