‘ইসরাইলে দ্বিতীয় দফার নির্বাচনেও সরকার গঠন করা যাচ্ছে না’
https://parstoday.ir/bn/news/west_asia-i75379-ইসরাইলে_দ্বিতীয়_দফার_নির্বাচনেও_সরকার_গঠন_করা_যাচ্ছে_না’
ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী এবং সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল বেনি গান্তজ মন্ত্রিসভা গঠন করতে ব্যর্থ হয়েছেন। এর ফলে ইসরাইল এখন তৃতীয় দফা নির্বাচনের মুখে পড়তে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
নভেম্বর ২১, ২০১৯ ০৬:১৮ Asia/Dhaka
  • বেনিয়ামিন নেতানিয়াহু ও বেনি গান্তজ (ডানে)
    বেনিয়ামিন নেতানিয়াহু ও বেনি গান্তজ (ডানে)

ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী এবং সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল বেনি গান্তজ মন্ত্রিসভা গঠন করতে ব্যর্থ হয়েছেন। এর ফলে ইসরাইল এখন তৃতীয় দফা নির্বাচনের মুখে পড়তে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

গতকাল (বুধবার) এক সংবাদ সম্মেলনে বেনি গান্তজ বলেন, “গত ২৮ দিনে সরকার গঠনের জন্য আমি এমন কোনো প্রচেষ্টা ছিল না যা বাদ দিয়েছি।” বেনি গান্তজের নিজের দল ‘ব্লু অ্যান্ড হোয়াইট’ও এক বিবৃতিতে মন্ত্রিসভা গঠনের ব্যাপারে ব্যর্থতার কথা স্বীকার করেছে।

সরকার গঠনে ব্যর্থতার জন্য বেনি গান্তজ ডানপন্থী একটি দলকে দায়ী করেন। তিনি বলেন, এই দলের একজন নেতা ব্যক্তিগত স্বার্থের দিক বিবেচনা করে সরকার গঠনের পথে বাধা সৃষ্টি করেছেন।

বেনি গান্তজের এই ঘোষণা ইসরাইলের জন্য মারাত্মক রকমের রাজনৈতিক সঙ্কট তৈরি করল। সেখানে গত এপ্রিল মাসে প্রথম দফা নির্বাচন হয়েছে এবং এরপর অক্টোবরে দ্বিতীয় দফা নির্বাচন হলেও কোনো দল সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পায় নি। আবার জোট সরকার গঠনের মতো পরিস্থিতিও সৃষ্টি করতে পারে নি। ফলে সেখানে এখন নতুন সরকার গঠনের জন্য তৃতীয় দফার সংসদ নির্বাচন অনিবার্য হয়ে উঠেছে।

গত মাসে ইসরাইলের প্রেসিডেন্ট রুভেন রিভলিন সরকার গঠনের জন্য বেনি গান্তজকে দায়িত্ব দিয়েছিলেন। এজন্য জেনারেল গান্তজকে ২৯ দিনের সময় দেয়া হয়। তার আগে বেনিয়ামিন নেতানিয়াহুকে সরকার গঠনের সুযোগ দেয়া হয়েছিল কিন্তু তিনিও তা পারেন নি।#

পার্সটুডে/এসআইবি/২১