সিরিয়ায় ৫ বছরের সংঘর্ষে নিহত হয়েছে প্রায় ৪ লাখ মানুষ: জাতিসংঘ
https://parstoday.ir/bn/news/west_asia-i7558-সিরিয়ায়_৫_বছরের_সংঘর্ষে_নিহত_হয়েছে_প্রায়_৪_লাখ_মানুষ_জাতিসংঘ
সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফেন ডি মিসতুরা বলেছেন, পাঁচ বছরের বেশি সময় ধরে দেশটিতে বিদেশি মদদপুষ্ট সংঘাতের ফলে প্রায় ৪ লাখ মানুষ নিহত হয়েছে।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
এপ্রিল ২৩, ২০১৬ ১২:৪২ Asia/Dhaka
  • সিরিয়ায় ৫ বছরের সংঘর্ষে  নিহত হয়েছে প্রায় ৪ লাখ মানুষ: জাতিসংঘ

সিরিয়া বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত স্টাফেন ডি মিসতুরা বলেছেন, পাঁচ বছরের বেশি সময় ধরে দেশটিতে বিদেশি মদদপুষ্ট সংঘাতের ফলে প্রায় ৪ লাখ মানুষ নিহত হয়েছে।

জেনেভায় সিরিয়া শান্তি আলোচনার অবকাশে এ কথা বলেন তিনি। তিনি আরো বলেন, তার নিজের বিশ্লেষণের ভিত্তিতে মৃতের এ সংখ্যা দেয়া হয়েছে। তাই এ সংখ্যা যাচাই করা যায় নি বলেও জানান তিনি। সুইজারল্যান্ডের একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে প্রথমে মৃতের এ সংখ্যা প্রকাশ করেছিলেন তিনি।

সঠিক তথ্য পাওয়ার অভাবে জাতিসংঘ যখন সিরিয়া হতাহতের সংখ্যা গণনা আনুষ্ঠানিক ভাবে বন্ধ করে দিয়েছে তখন এ কথা জানালেন তিনি। জাতিসংঘ দূত আরো বলেন, দুই বছর আগে নিহতের সংখ্যা আড়াই লাখ বলে জানানো হয়েছিল। তিনি বলেন, মনে রাখতে হবে সেটি দু’বছর আগের সংখ্যা।

এ ছাড়া, সিরিয়ান সেন্টার ফর পলিসি রিসার্চ ফেব্রুয়ারি মাসে বলেছিল, দেশটিতে চার লাখ ৭০ হাজার মানুষ নিহত হয়েছে। জাতিসংঘ দূতের দেয়া নিহতদের সংখ্যা এর কাছাকাছিই রয়েছে।#

মূসা রেজা/২৩