শিগগিরই ‘নিরপেক্ষ’ মন্ত্রিসভা গঠন করবেন লেবাননের নয়া প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i76106-শিগগিরই_নিরপেক্ষ’_মন্ত্রিসভা_গঠন_করবেন_লেবাননের_নয়া_প্রধানমন্ত্রী
লেবাননের নবনিযুক্ত প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেছেন, তিনি অচিরেই একটি নয়া মন্ত্রিসভা জাতির সামনে পেশ করতে যাচ্ছেন। তিনি আরো বলেছেন, জনগণের ইচ্ছা অনুযায়ী নয়া মন্ত্রিসভায় দক্ষ ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেয়া হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২২, ২০১৯ ০৪:২৯ Asia/Dhaka
  • লেবাননের নবনিযুক্ত প্রধানমন্ত্রী হাসান দিয়াব
    লেবাননের নবনিযুক্ত প্রধানমন্ত্রী হাসান দিয়াব

লেবাননের নবনিযুক্ত প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেছেন, তিনি অচিরেই একটি নয়া মন্ত্রিসভা জাতির সামনে পেশ করতে যাচ্ছেন। তিনি আরো বলেছেন, জনগণের ইচ্ছা অনুযায়ী নয়া মন্ত্রিসভায় দক্ষ ও নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেয়া হবে।

লেবাননের রাজনীতিতে বেশ কিছুদিনের অচলাবস্থা কাটিয়ে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পান নিরপেক্ষ রাজনীতিবিদ হাসান দিয়াব। তিনি শনিবার বৈরুতে এক সংবাদ সম্মেলনে বলেন, লেবাননের সবগুলো  রাজনৈতিক দলের সমর্থন নিয়ে কাজ করার একই সময়ে তিনি নিরপেক্ষতা বজায় রাখার সর্বোচ্চ চেষ্টা চালাবেন।আসন্ন মন্ত্রিসভা সর্বোচ্চ ২০ সদস্যবিশিষ্ট হবে বলেও জানান প্রধানমন্ত্রী দিয়াব।

সাবেক প্রধানমন্ত্রী রফিক হারিরি

তিনি লেবাননের চলমান রাজনৈতিক সংকট নিরসনে সব দল ও ধারার পূর্ণ সমর্থন কামনা করেন।তিনি বলেন, সরকার গঠনে তিনি কোনো দলের পক্ষ থেকে কোনো ধরনের পূর্বশর্ত মানবেন না।

লেবাননের সাবেক উচ্চশিক্ষামন্ত্রী হাসান দিয়াবকে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে নয়া মন্ত্রিসভা গঠন করতে হবে।

লেবাননে অর্থনৈতিক অব্যবস্থাপনার বিরুদ্ধে সম্প্রতি ব্যাপক বিক্ষোভ হয়েছে এবং ওই বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি পদত্যাগ করেন। এরপর থেকে লেবানন মূলত সরকারবিহীন অবস্থায় ছিল যদিও সাদ হারিরি ও তার মন্ত্রিসভা তত্ত্বাবধায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করেছে।#

পার্সটুডে/এমএমআই/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।