আবারো ইসরাইলি হামলা প্রতিহত করল সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i76128-আবারো_ইসরাইলি_হামলা_প্রতিহত_করল_সিরিয়া
ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। অধিকৃত অঞ্চল থেকে ইসরাইলি সেনারা ওই হামলা চালায়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২৩, ২০১৯ ১১:০৬ Asia/Dhaka
  • ইসরাইলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে সিরিয়ার সেনারা
    ইসরাইলের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে সিরিয়ার সেনারা

ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। অধিকৃত অঞ্চল থেকে ইসরাইলি সেনারা ওই হামলা চালায়।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, গতকাল (রোববার) শেষ বেলায় রাজধানী দামেস্কের কাছে অন্তত চারটি স্থানে হামলা চালায় ইহুদিবাদী সেনারা। তবে ইসরাইলের ক্ষেপণাস্ত্রগুলো ভূপাতিত করে সিরিয়ায় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং লক্ষ্যবস্তু কি ছিল সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানায় নি সানা। সিরিয়ার একটি সরকারপন্থী সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সম্ভবত লেবাননের আকাশ থেকে ইসরাইল চারটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

এদিকে, সিরিয়ার সামরিক বাহিনী পশ্চিমাঞ্চলীয় হামা প্রদেশের একটি বিমান ঘাঁটির উপর দিয়ে উড়ে যাওয়া দুটি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া, লাতাকিয়া শহরের উপর দিয়ে উড়ে যাওয়া আরেকটি ড্রোন ভূপাতিত করে সিরিয়ার সামরিক বাহিনী। প্রায় এক মাস বন্ধ থাকার পর ইহুদিবাদী ইসরাইল আবার সিরিয়ার ওপর হামলা শুরু করেছে।#

পার্সটুডে/এসআইবি/২৩