ইরাকে সহিংসতা অব্যাহত; তেলক্ষেত্র বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা
https://parstoday.ir/bn/news/west_asia-i76279-ইরাকে_সহিংসতা_অব্যাহত_তেলক্ষেত্র_বন্ধ_করে_দিয়েছে_বিক্ষোভকারীরা
ইরাকে সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে দেশের দক্ষিণাঞ্চলের একটি তেলক্ষেত্র বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা।
(last modified 2026-01-18T14:26:52+00:00 )
ডিসেম্বর ২৯, ২০১৯ ১৭:৩৭ Asia/Dhaka
  • ইরাকে বিক্ষোভ
    ইরাকে বিক্ষোভ

ইরাকে সহিংস বিক্ষোভ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে দেশের দক্ষিণাঞ্চলের একটি তেলক্ষেত্র বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা।

একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্ষোভকারীরা দক্ষিণাঞ্চলীয় নাসিরিয়া তেলক্ষেত্রে হামলা চালায় এবং সেখানকার কর্মকর্তা-কর্মচারীদেরকে তেলক্ষেত্রে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করতে বাধ্য করে। এই তেল ক্ষেত্র থেকে প্রতিদিন ৯০ হাজার ব্যারেল তেল উৎপাদন করা হয়।

ইরাকে বেশ কয়েক মাস ধরে সহিংস বিক্ষোভ চলছে কিন্তু এই প্রথম কোনো একটি তেলক্ষেত্রকে সম্পূর্ণভাবে বিক্ষোভকারীরা বন্ধ করে দিল। এর আগে বিক্ষুব্ধ জনতা কখনো কখনো তেলক্ষেত্র অথবা বন্দরে যাওয়ার পথ বন্ধ করে দিয়েছে। গত সপ্তাহে বিক্ষোভকারীরা দক্ষিণাঞ্চলীয় বসরা প্রদেশের একটি তেলক্ষেত্রে যাওয়ার প্রবেশ পথ বন্ধ করে রেখেছিল।

গত পহেলা অক্টোবর থেকে ইরাকে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়েছে। দেশে দুর্নীতি বন্ধ এবং অর্থনৈতিক সংকট নিরসনের জন্য প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়ে আসছে তারা।#

পার্সটুডে/এসআইবি/২৯