এবার সৌদি উপকূলে রাডার ব্যবস্থা ও বিমানবাহী জাহাজ মোতায়েন করল ফ্রান্স
https://parstoday.ir/bn/news/west_asia-i76787-এবার_সৌদি_উপকূলে_রাডার_ব্যবস্থা_ও_বিমানবাহী_জাহাজ_মোতায়েন_করল_ফ্রান্স
মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। এর অংশ হিসেবে দেশটি সৌদি আরবের পূর্ব উপকূলে রাডার ব্যবস্থা এবং একটি বিমানবাহী জাহাজ মোতায়েন করেছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জানুয়ারি ১৮, ২০২০ ১৩:৩৩ Asia/Dhaka
  • \'চার্জ দ্য গল\' যুদ্ধজাহাজে ফরাসি রাফায়েল জঙ্গিবিমান
    \'চার্জ দ্য গল\' যুদ্ধজাহাজে ফরাসি রাফায়েল জঙ্গিবিমান

মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়ানোর পদক্ষেপ নিয়েছে ফ্রান্স। এর অংশ হিসেবে দেশটি সৌদি আরবের পূর্ব উপকূলে রাডার ব্যবস্থা এবং একটি বিমানবাহী জাহাজ মোতায়েন করেছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আমেরিকার মধ্যে যখন সামরিক উত্তেজনা তুঙ্গে রয়েছে এবং মধ্যপ্রাচ্য মারাত্মক অস্থিতিশীল অবস্থায় রয়েছে ঠিক তখনই এই পদক্ষেপ নিয়েছে ফ্রান্স।

ফ্রান্সের সরকারি কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে গতকাল জানিয়েছেন, জাগুয়ার টাস্কফোর্স মিশনের অংশ হিসেবে একটি সৌদি আরবের পূর্ব উপকূলে একটি রাডার ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত বলতে অস্বীকার করেছেন।

সৌদি যুবরাজের সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন

বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলাপের সময় জানান, “আরব উপদ্বীপ এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে যেখানে প্রচন্ড রকমের উত্তেজনা বিরাজ করছে সেখানে আমরা একটা রেকর্ড সময়ে জাগুয়ার টাস্ক ফোর্স মোতায়েন করেছি। এর মাধ্যমে আমরা সৌদি সরকারকে তাদের প্রতি আমাদের সমর্থনের বিষয়ে আশ্বস্ত করছি।”

তিনি ওইদিন ঘোষণা করেন, ফ্রান্স চার্লস দ্য গল বিমানবাহী জাহাজটি মোতায়েন করছে যা মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সঙ্গে দায়েশ-বিরোধী লড়াইয়ে যোগ দেবে। ম্যাকরন জানান, বিমানবাহী জাহাজটি মধ্যপ্রাচ্যে চলতি জানুয়ারি মাস থেকে আগামী এপ্রিল মাস পর্যন্ত ‘চামাল অপারেশনে’ যোগ দেবে। আটলান্টিক মহাসাগর থেকে উত্তর সাগর পর্যন্ত এই অভিযান চলবে।#

পার্সটুডে/এসআইবি/১৮